প্রথম বিয়ের কথা না জানিয়েই দ্বিতীয় বিয়ে, আবার নববধূর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট। এই অভিযোগে বিজেপি নেতার দাদাকে গ্রেফতার করতে গেলে উল্টে পুলিশকেই মারধর। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার সোনামুখী থানার কুরুমপুর গ্রামে। যদিও শেষমেষ অভিযুক্ত বিজেপি নেতার দাদাকে বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বাঁকুড়ার সোনামুখী মণ্ডল-২ বিজেপি (BJP) সভাপতি চঞ্চল সরকারের দাদা জয়ন্ত সরকার ধৃত। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি বিদেশে থাকেন। উৎসবের মরশুমে গ্রামের বাড়িতে এসেছিল সে। স্ত্রী এবং মেয়েও রয়েছে জয়ন্তর। তা সত্ত্বেও নদিয়ার কল্যাণীর এক মহিলাকে বিয়ে করে বিজেপি মণ্ডল সভাপতির দাদা। অভিযোগ, বিয়ের পর থেকেই দ্বিতীয় স্ত্রীর উপর অত্যাচার করা শুরু হয়। সম্প্রতি তাঁর বেশ কিছু আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় বলেও অভিযোগ।
আরো পড়ুন-লক্ষ্মীপুজোর দিন ব্যারাকপুরে বিস্ফোরণ, সিলিংয়ের চাঙড় ভেঙে জখম ২
সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। বাধ্য হয়ে কল্যাণী থানার দ্বারস্থ হন ওই মহিলা। পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই কল্যাণী থানার পুলিশ বিজেপি মণ্ডল সভাপতির দাদাকে গ্রেপ্তার করে। সেই অভিযোগের ভিত্তিতেই কল্যাণী থানার পুলিশকে সঙ্গে নিয়ে সোনামুখী থানার পুলিশ কুরুমপুরে যায়। জয়ন্ত সরকারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
বিজেপি নেতার দাদাকে গ্রেপ্তার করতে গেলে হেনস্তার শিকার হয় পুলিশ। পুলিশকর্মীদের মারধর করা হয়। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতার পরিজনেরা। তাদের পালটা অভিযোগ, পুলিশ বাড়ির দরজা ভেঙে দিয়েছে। জয়ন্ত সরকারকে প্রকাশ্যে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। পুলিশকে মারধরের ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। এই ঘটনার পর থেকে বিজেপি নেতা চঞ্চল সরকারের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই দাবি।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI