বাংলাহান্ট ডিজিটালঃ ৯ ডিসেম্বর অরুনাচল প্রদেশেন তাওয়াং সেক্টরে ভারত-চিন সেনা সংঘাত নিয়ে সরগরম সংসদ। সরকারের বক্তব্যের দাবিতে বিরোধীদের হাঙ্গামার জেরে মুলতুবি হয়ে যায় অধিবেশন। এই প্রেক্ষিতে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের দাবি সরকারের জবাবে জন্য নয়, কংগ্রেসের বিক্ষোভের পেছনে আলাদা কারণ রয়েছে!
আরো পড়ুন- ‘স্বামীকে শেষ বারের মতো দেখে নে’, লালনের স্ত্রীকে সোমবার হুমকি দেয় সিবিআই! দাবি পরিবারের
চিনা দূতাবাস থেকে কোটি কোটি টাকা অনুদান নিয়েছে কংগ্রেস
অমিত শাহের দাবি, দু’মাস আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজীব গান্ধীর নামে তৈরি ফাউন্ডেশন, যাঁর প্রধান তাঁর স্ত্রী তথা কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। এই রাজীব গান্ধী ফাউন্ডেশন পর পর দু’টি অর্থবর্ষে চিনা দূতাবাস থেকে কোটি টাকা আর্থিক অনুদান নিয়েছে। যা এফসিআরএর পরিপন্থী। এই ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

মঙ্গলবার, শাহ বলেন, ‘‘যদি ওঁরা অধিবেশন চলতে দিতেন, তা হলে আমি সংসদে দাঁড়িয়ে উত্তর দিতাম যে, ২০০৫-০৬ এবং ২০০৬-০৭ অর্থবর্ষে রাজীব গান্ধী ফাউন্ডেশন ১ কোটি ৩৫ লক্ষ টাকা অনুদান হিসাবে চিন দূতাবাস থেকে পেয়েছে। যা ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ (এফসিআরএ)-এ নীতির পরিপন্থী। তাই আইন মেনেই ওই সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।’’ এ বিষয়ে এখনও কংগ্রেসের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শাহ অরুণাচলে ভারত-চিন সংঘাত নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেন, ‘‘আমি স্পষ্ট করে বলে দিতে চাই, মোদী সরকার যত দিন ক্ষমতায় রয়েছে, কেউ আমাদের জমির এক ইঞ্চিও দখল করতে পারবেন না।’’
গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে মুখোমুখি সংঘাত হয় চিনের লালফৌজের। দু’পক্ষেরই বেশ কয়েক জন সেনা আহত হয়। সেই খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই কেন্দ্রের কাছে ব্যাখ্যা চেয়ে সরব হন বিরোধীরা। মঙ্গলবার সংসদের অধিবেশনের শুরুতেও একই দাবি তোলা হয়। কংগ্রেস-সহ বিরোধী দলগুলোর দাবি, মোদী সরকার শুধু বিবৃতি দিয়ে দায় সারতে পারে না। এই বিষয় নিয়ে সংসদে অন্য সমস্ত কাজ থামিয়ে আলোচনার দাবি করছেন তাঁরা। রাজনাথের বিবৃতির পরই বিরোধীরা লোকসভা থেকে ওয়াকআউট করেন। নিজের বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘‘সংঘাতে এক জন ভারতীয় সেনারও মৃত্যু অথবা গুরুতর আঘাতপ্রাপ্ত হননি।’’ কিন্তু এই বিষয় নিয়ে আলোচনার অনুমতি দেননি স্পিকার। তারই প্রতিবাদে ওয়াকআউট।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI