হাওড়া স্টেশন থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। টাকার অঙ্কের পরিমাণ অন্তত প্রায় ৩৯ লক্ষ টাকা। এই ঘটনায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আরপিএফ। টাকার উৎস নিয়ে কোনও সদুত্তর না মেলায় তাঁদের আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে (Cash Recover in Howrah)।
আরো পড়ুন- রান্না নিয়ে স্বামী স্ত্রীর অশান্তি, স্বামীর উপর অভিমান করে আত্মঘাতী গৃহবধূ
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ নম্বর এবং ৫ নম্বর গেটের কাছে দুই যুবককে পিঠে কালো ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে বার হতে দেখা যায়। নজরে পড়তেই ওই দু’জনকে ধরেন কর্তব্যরত আরপিএফ জওয়ানেরা। এর পর তাঁদের ব্যাগে তল্লাশি চালাতে গিয়ে পাওয়া যায় নগদ অন্তত ৩৯ লক্ষ টাকা পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই ওই দুই ব্যক্তিকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ।

জিজ্ঞাসাবাদ করে ওই দুই ব্যক্তির নামধাম জানতে পারেন আরপিএফ জওয়ানেরা। এক জনের নাম রুস্তম আনসারি (৩৯) এবং অন্য জনের নাম শুভম বর্মা (২০)। রুস্তমের বাড়ি বিহারের বক্সার জেলায় এবং শুভমের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। আরপিএফ সূত্রে দাবি, এই বিপুল পরিমাণ টাকা নিয়ে তাঁরা কোথায় যাচ্ছিলেন এবং এই টাকার উৎসই বা কী, সে সম্পর্কে ঠিক করে কিছুই জানাতে পারেননি ওই দুই ব্যক্তি। তাঁদের উত্তরে সন্তুষ্ট না হয়ে খবর দেওয়া হয় আয়কর দফতরে। এর পর আয়কর কর্তাদের হাতেই তুলে দেওয়া হয় রুস্তম ও শুভমকে।


দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি