বালুরঘাট; গরিব মানুষের প্রকল্পের টাকা লুটেপুটে খাওয়ার অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ওই শিক্ষকের গোটা পরিবার একশো দিনের কাজের প্রকল্পের টাকা তুলেছেন বলে অভিযোগ ডান-বাম সকল সংগঠনের। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার জলঘর পঞ্চায়েতের এমন ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

যদিও এমন ঘটনার কথা অস্বীকার করেছেন জলঘর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মলয় মন্ডল। তাঁর দাবি, গত অক্টোবর মাসে ঘটনা জানার পরেই তিনি তাঁর নাম ওই প্রকল্প থেকে বাদ দেওয়ার জন্য পঞ্চায়েতে আবেদন করেছেন।

তবে সহ-সভাপতির এমন দাবি উড়িয়ে দিয়েছেন খোদ জলঘর পঞ্চায়েতের প্রধান গোপাল মুর্মু। তিনি বলেন, নাম কাটার জন্য সহ-সভাপতি আবেদন করলেও তার পরিবারের সদস্যরা এখনো কাজের টাকা তুলেছেন।

বিরোধীদের অভিযোগ, গরিব মানুষের উপার্জনের জন্য একশো দিনের কাজের প্রকল্প চালু হলেও তার ফল খাচ্ছেন কিছু সুবিধাবাদী মানুষ। ক্ষমতার অপব্যাবহার করে নিজেদের নামে জবকার্ড তৈরি করেছেন অনেকেই। কাজ না করেও টাকা তোলা হয় এমন সব অ্যাকাউন্ট থেকে। এমনি সব ঘটনার একটি জলঘরের সহ-সভাপতি ও তার পরিবারের নামে জবকার্ড তৈরি। সহ-সভাপতি মলয় মন্ডল, তার বাবা নিতাই চন্দ্র মন্ডল, মা মুক্তি মন্ডল এবং ভাই মৃণাল মন্ডলের নামে রয়েছে সরকারি জবকার্ড। যা দেখিয়ে এবং কাজ করে বছরের পর বছর সরকারি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

বিষয়টি নিয়ে আরএসপির যুব সম্পাদক সরোজ কুন্ডু জানান, তৃণমূল দলটাই কারচুপি আর কাটমানির দল। যারা ক্ষমতার অপব্যাবহার করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সরোজবাবু।

বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, লক্ষ লক্ষ কোটি টাকা এই ভাবেই তুলে নিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। আর প্রশাসন মূক ও বধিরের ভূমিকা পালন করছে। বিজেপি ক্ষমতায় না আসা পর্যন্ত প্রশাসন কোন কথা শুনবে না।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন