রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্য়েই ঝরল প্রাণ। মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন। হামলায় জখম ১ মহিলা-সহ আরও ৪ কংগ্রেস কর্মী। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।
আরো পড়ুন- মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই অশান্তি! উত্তপ্ত রানিনগর
মুর্শিদাবাদের খড়গ্রামে বাড়িতে ঢুকে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে নিহতের পরিবারের। তৃণমূলের কেউ একাজ করেনি, অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের। ‘ব্যক্তিগত আক্রোশ, নাকি অন্য কোনও কারণে খুন? তদন্ত করে দেখা হচ্ছে’।অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে, জানালেন মুর্শিদাবাদের পুলিশ সুপার

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় খড়গ্রামের রতনপুর নলদীপ গ্রামের বাসিন্দা ফুলচাঁদ শেখ ছেলেকে কোলে নিয়ে বাড়ির সামনে বসে ছিলেন। সেখানে তাস খেলছিলেন বেশ কয়েক জন। অভিযোগ, ‘স্থানীয় তৃণমূল নেতা’ রফিকের নেতৃত্বে জনা ১৫ দুষ্কৃতী আচমকা কংগ্রেস কর্মী ফুলচাঁদকে ঘিরে ধরে। একদম কাছ থেকে ৪২ বছরের ফুলচাঁদের মাথায় পর পর ৬ রাউন্ড গুলি করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে আশপাশের আরও ৩ জনকে বেধড়ক মারধর করা হয় বলে জানান কংগ্রেস নেতৃত্ব। এর মধ্যে স্থানীয়রা ছুটে আসায় এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্তরা। আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে আহত ফুলচাঁদকে প্রথমে নিয়ে যাওয়া হয় খড়গ্রাম হাসপাতালে। পরে ফুলচাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কান্দি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI