বালুরঘাট, ১৮সেপ্টেম্বর– ঝড় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দাড়াল হাটের শিবপুর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম আলিমুদ্দিন মন্ডল (৪৫)। ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে গবাদিপশুটিরও। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিষয় কৃষক আলিমুদ্দিন মন্ডলের দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঝড় বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গিয়েছিলেন তিনি। সেই সময় হঠাৎ করে বাজ পড়লে ঝলসে যান তিনি। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি থাকে তপন গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে গবাদিপশুর।
মৃতের আত্মীয় কাসেম আলী মন্ডল জানিয়েছেন, বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে ঝলসে যায় আলিমুদ্দিন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran