রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : বিজেপি ছেড়ে আজ বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন হুমায়ুন কবীর। এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ আবু তাদের খান, কোঅর্ডিনেটর সৌমিক হোসেন,অরিৎ মজুমদার, সাংসদ খলিলুর রহমান,জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুব্রত সাহা। প্রসঙ্গত, রেজিনগরের এই নেতা একসময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরে তিনি বিজেপিতে যান। আবার সেখান থেকে তিনি তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। হুমায়ুন কবীর বলেন, বিজেপির সঙ্গে অনেকদিন আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ওরা বিভেদের রাজনীতি করে। সেকারণেই কয়েকমাস আগেই বিজেপির জেলা সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলাম। উন্নয়নমূলক কাজ দেখেই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।তৃণমূল সূত্রে জানা গিয়েছে, হুমায়ুন কবীরকে নেওয়া নিয়ে দলের অন্দরমহলে টানাপোড়েন রয়েছে। অনেক আগেই তিনি তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু দলের একটা গোষ্ঠী তার বিরোধিতা করেছিল। সেকারণে জেলা নেতৃত্ব তাঁর হাতে ঝান্ডা তুলে দিতে পারেনি। কিন্তু সম্প্রতি জেলার শাসকদলের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় তাঁর তৃণমূলে যোগ দেওয়ার পথ সুগম হয়েছে বলে অনেকে মনে করছেন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন