আমফান চলে গেলেও আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি নিয়ে দুর্নীতি এখনো কমার নাম নেই। রাজ্যের বিভিন্ন প্রান্তে আম্ফনে ক্ষতিগ্রস্ত মানুষরা সরকারের পক্ষ থেকে প্রাপ্য ত্রাণ এখনো পাননি বলে অভিযোগ উঠেছে। তাই রাজ্য বিজেপির তরফ থেকে নতুন কর্মসূচি শুরু করা হলো “দিলীপদাকে বলো”। যা অনেকটাই তৃণমূলের “দিদিকে বলো” কর্মসূচির মতো।
প্রাণ বিলি নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ উঠেছে, প্রকৃত ক্ষতিগ্রস্থদের পরিবর্তে নিজেদের লোকদের ত্রাণ পাইয়ে দিচ্ছে তৃণমূল নেতারা। তার মধ্যে কয়েকটি অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে এবং প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। কিন্তু সময় মত ত্রাণ পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে ক্ষতিগ্রস্তদের ।
Dilip Ghosh यांनी वर पोस्ट केले रविवार, ५ जुलै, २०२०
তাই আমফানে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে রাজ্য বিজেপি “দিদিকে বলো” কর্মসূচির মতোই “দিলীপদা কে বলো ” কর্মসূচি গ্রহণ করেছে। রাজ্য বিজেপির তরফ থেকে (https://amaderdilipda.in/cyclone-amphan/)
একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। অ্যাম্ফানে যে সমস্ত ক্ষতিগ্রস্থরা এখনও ক্ষতিপূরণ বা ত্রাণ পাননি তারা সরাসরি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে বিষয়টি জানাতে পারবেন। তার জন্য অভিযোগকারীকে ওয়েবসাইটটিতে অভিযোগকারীর নাম , আধার কার্ডের নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে অভিযোগ জানতে হবে। অভিযোগটি খতিয়ে দেখার ব্যবস্থা নেবেন সংসদ দিলীপ ঘোষ।
এদিকে রাজ্য বিজেপির তরফ থেকে জানা যাচ্ছে,তারা আমফানে ক্ষতিগ্রস্তদের নিয়ে একটি তালিকা তৈরি করছে এবং সেই তালিকা কেন্দ্রে পাঠানো হবে। তার সঙ্গে প্রধানমন্ত্রীকে জানানো হবে, কিভাবে আমফানের পরবর্তী সময়ে কাজ করতে গিয়ে নানা জায়গায় বাধার মুখে পড়তে হয়েছে রাজ্য বিজেপিকে।

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran