বালুরঘাট ১১ আগষ্ট ; করোনা আবহেই শুরু হল শারোদৎসবের সূচনা। বাঙালির সেরা পার্বণ মানেই দূর্গা পুজো। শহরের বড় বড় ক্লাবগুলো এখনও পুজো নিয়ে দোটানায়। আজ কাঠামো পুজোর মধ্য দিয়ে ঢাকে কাঠি পড়ল মায়ের আগমনের। বালুরঘাট শহরের দক্ষিন খাদিপুর পাড়ার শংকর স্মৃতি মন্দিরে দূর্গাপুজোর সূচনা হল আজ। রীতি মেনেই মন্দির চত্বরে হল কাঠামো পুজো। এ বারে শংকর স্মৃতি মন্দিরের পুজো ৭৫ বর্ষে পদার্পণ করল। ৭৫ বছর ধরে শ্রী কৃষ্ণের জন্মদিনের এই জন্মাষ্টমীতেই বালুরঘাট শহরের দক্ষিন খাদিমপুর পাড়ার শংকর স্মৃতি মন্দিরে জাক যমক করে দুর্গা কাঠামো পুজো চলে এলেও করোনার ধাক্কায় এবারই প্রথম কাঠামো পুজো অনুষ্ঠিত হলেও উধাও জাক যমক অনুষ্ঠান।যদিও এবার তাদের পুজোর ৭৫ বছর পুর্তি। ইচ্ছে ছিল সেই পুজো হবে অন্যান্য বছরের থেকে অনেক আলাদা ভাবে উদযাপন করার কিন্তু বিধি বাম।করোনার ধাক্কায় এখন সেই ইচ্ছেটা শুধু ইচ্ছেতেই থেকে গেল বাস্তবের মুখ আর দেখল না।
আজ কাঠামো পুজোতে মানা হচ্ছে কোভিড প্রোটোকলও। তাই আজ ইচ্ছে থাকলেও মন্দিরে ভক্ত সমাগম যাতে না হয় সেদিকে লক্ষ ছিল সবার । পাশাপাশি যে ক’জন মন্দিরে না থাকলেই নয় তাদের মধ্যে মেনে চলা হয় পারস্পরিক দূরত্ব। এমন পরিস্থিতি আগামী সেপ্টেম্বর ও অক্টোবর চলবে বলেই ধরে নিয়ে এবার দুগ্গা দুগ্গা করেই পুজো সারা হবে। অর্থাৎ কিনা নিয়মমাফিক পুজো হবে।হবে না কোন পুজোকে ঘিরে চারদিনের উৎসব। জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক ধীমান দে।
অপরদিকে পুরোহীত জয়ন্ত ভট্টচার্য্য জানান আগের যিনি পুজো করতেন তিনি গত হওয়ায় এবারই তিনি প্রথম পুজো করছেন। এবার পুজো হয়তো হবে তবে তার জৌলুস থাকবে না।কাঠামো পুজো করে মা দুর্গার কাছে এই মারন ভাইরাস করোনাকে দুর করে মা যেন সবার মংগল করবার জন্য এই কাঠামোতে এসে অধিষ্টান করেন সেটাই পুজোর মাধ্যমে তিনি মায়ের কাছে আহ্বান জানালেন বলে জয়ন্ত বাবু জানান।
এমনিতেই এবার পুজো মলো মাসের কারনে আশ্বীন মাস থেকে পিছিয়ে কার্তিক মাসে হচ্ছে। করোনার ধাক্কায় অলিম্পিক, অস্কার থেকে এলোমেলো হয়ে গিয়েছে নববর্ষ, রথ এবং ঈদ। এখন প্রশ্ন দুর্গা পুজো নিয়ে। এ বার কী হবে পুজোয় ? ভক্তদের মন খারাপ। করোনা ভাইরাসের হানায় দুর্গা সহায় আজ বোধহয় নিজেই অসহায়।

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran