বাড়িতেই বানিয়ে ফেলুন চাইনিজ রেস্তোরাঁর মত প্রন ফ্রায়েড রাইস - Bangla Hunt

বাড়িতেই বানিয়ে ফেলুন চাইনিজ রেস্তোরাঁর মত প্রন ফ্রায়েড রাইস

By Bangla Hunt Desk - December 05, 2021

চাইনিজ খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। এই রেসিপিটি ফলো করে বাড়িতেই তৈরি করুন রেস্তরাঁর স্বাদের প্রন ফ্রাইড রাইস। রইল রেসিপি।

আরো পড়ুন- খুব সহজেই বানিয়ে ফেলুন নিরামিষ ঝরঝরে চিড়ের পোলাও, শিখে নিন রেসিপি

উপকরনঃ-

পোলাওয়ের চাল/বাসমতি চাল ১ কেজি
চিংড়ি (মাঝারি আকারের) ১/২ কেজি
আদা বাটা ১/২ চা চামচ
পেঁয়াজ কুচি ১ কাপ
গোলমরিচ ১ কাপ
সয়া সস ১ চা চামচ
লবণ পরিমাণমতো
মটরশুটি ১ কাপ
ডিম ফেটানো ১ টি
তেল তিন চা চামচ

প্রনালীঃ-

প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে ফেটানো ডিমটি ছেড়ে দিন। ডিমটি ঝুরি ঝুরি করে ভেজে আলাদা করে তুলে রাখুন।

ওই প্যানেই অল্প তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং আদা বাটা দিন। এক মিনিট ভেজে, মটরশুটি ও খোসা ছাড়ানো চিংড়ি দিয়ে দিন।

পোলাওয়ের চাল/বাসমতি চাল দিয়ে ভাত রান্না করুন। ভালো হয় রান্না করে তিন ঘণ্টা রেখে দিলে এতে ভাত ঝরঝরা থাকবে। এখন রান্না করা ভাত প্যানে দিয়ে ভালো করে মিশিয়ে সয়া সস এবং গোলমরিচ দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে লবণ চেখে দেখে নিন, কেননা সয়া সসে লবণ দেওয়া থাকে। এবার আগে ভেজে রাখা ডিম মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল গরম গরম প্রন ফ্রাইড রাইস।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর