লকডাউনে ঘরে বসে আছেন? ভাবছেন কি করবেন? তাহলে খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলুন চিকেন তন্দুরি।
কি করে তৈরি করবেন? জেনে নিন
উপকরণঃ- ১ টা চিকেন,১০০ গ্রাম টকদই, ১ টা কাগজি লেবু, ১ টেবিল চামচ ভিনিগার, ৫০ গ্রাম কাজু বাটা, ১ চিমটে হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, ৫ টেবিল চামচ রিফাইন অয়েল, ২ টেবিল চামচ কাশ্মীরী মির্চ, ২ টেবিল চামচ জিরা গুঁড়ো, ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো২ টেবিল চামচ চিকেন তন্দুরি পাউডার, ১ টেবিল চামচ কাসুরি মেথি, ১/২ চা চামচ তান্দুরি রং।
প্রথমে একটা চিকেন কে পাঁচটা টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে। এবার একটা পাত্রতে টকদই, ভিনিগার, কাগজি লেবুর রস, কাজু পেস্ট এবং হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরই চিকেনের টুকরোগুলোকে এই দই এর মিশ্রণে ভালো করে মাখিয়ে তিন থেকে চার ঘণ্টা রেখে দিতে হবে।
৩-৪ ঘন্টা পরে আরেকটি পাত্রে তেল, নুন, কাশ্মীরী মির্চ, তান্দুরি পাউডার, জিরেগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাসুরি মেথি এবং তন্দুরি রং দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর দইয়ের মিশ্রণ থেকে চিকেন গুলোকে উঠিয়ে এই মিশ্রণের সঙ্গে চিকেন কে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং এক ঘন্টা ছেড়ে দিতে হবে।
তান্দুরি চিকেন বানানোর জন্য আপনি গ্যাস তন্দুরও ব্যবহার করতে পারেন। প্রথমে গ্যাস তান্দুরির জালিতে একটু তেল লাগিয়ে নিন। চিকেনের টুকরো গুলো জালের উপর সাজিয়ে রাখুন। তারপর ঢাকনা লাগিয়ে ১৫ মিনিট ছেড়ে দিন মিডিয়াম আঁচে। ১৫ মিনিট পর চিকেনের পিস গুলোকে উল্টো করে দিতে হবে। এইভাবে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট পর্যন্ত চিকেনকে তন্দুরে রান্না করতে হবে। চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা চাটনি এবং পেঁয়াজের সঙ্গে পরিবেশন করুন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI