কাঁচরাপাড়া ৭ নম্বর ওয়ার্ডে রমরমিয়ে চলছে পুকুর ভরাট, হেলদোল নেই প্রশাসনের

বাংলাহান্ট ডেস্কঃ কাঁচরাপাড়া ৭ নম্বর ওয়ার্ডে প্রকাশ্য দিবালোকে রমরমিয়ে চলছে পুকুর ভরাট। কাউন্সিলারের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চলছে পুকুর ভরাট। স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলার এবং পৌরপ্রধানকে বারবার জানিয়েও তারা কোন ব্যাবস্থা নেননি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন বারবার পুকুর ভরাটের (Pond Filling) বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলছেন, প্রশাসনিক আধিকারিকদের, ঠিক তখন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে পাত্তা না দিয়েই কাঁচরাপাড়া পৌর অঞ্চলের মধ্যে কাউন্সিলারের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চলছে পুকুর ভরাট।

স্থানীয়দের অভিযোগ, কাঁচরাপাড়া ৭ নম্বর ওয়ার্ডে এটি একটি বহু পুরনো পুকুর। এলাকায় এটি সূর্যপুকুর নামে পরিচিত। এক সময় বহু মানুষ এখানে স্নান করতে আসতেন। কিন্তু সিপিএমের রাজত্বকালের পরে নতুন সরকার আসার পরেই জমি মাফিয়াদের দৌরাত্মে পুকুরটি ভরাট হতে থাকে। এখন যদি এই পুকুরটি পুরো ভরাট হয়ে যায় তাহলে এলাকার জল নিষ্কাশন ব্যবস্থা পুরো বিপর্যস্ত হয়ে পড়বে। এখানে সামান্য বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে যায়। এখন যদি এই পুকুরটি ভরাট হয়ে যায় তাহলে সেই জল কোথায় যাবে? পৌর প্রশাসন কেন এদিকে নজর দিচ্ছে না? কোন স্বার্থ জড়িয়ে রয়েছে কি?

এদিকে বারবার চিঠি দিয়ে জানানোর পরে পৌরপ্রধান কোন ব্যবস্থা না নেওয়ায় চরম ক্ষুব্ধ এলাকাবাসী। রীতিমত তারা অপমানিত বোধ করছেন।

স্থানীয়রা জানান, এই পুকুরটির ব্যাপারে জানাতে কোথায় না গিয়েছি? থানা, পৌর প্রশাসন, বি এল আরও অফিস কিন্তু কোন সুরাও হচ্ছে না। প্রকাশ্য দিবালোকে কিছু লোক মুখ ঢেকে এসে পুকুর ভরাট করে চলেছে। প্রশাসনের কোন হেল দোল নেই।

এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলার শর্মিষ্ঠা মজুমদারকে প্রশ্ন করা হল, তিনি বলেন বিষয়টি আমার নজরে এসেছে। স্থানীয় মানুষ লিখিতভাবে আমার কাছে অভিযোগ জানিয়েছে। পুরো বিষয়টি আমি চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি।

আইন কি বলছে?

সম্প্রতি, একটি মামলায় বেআইনিভাবে জলাভূমি ভরাট রুখতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তার পরেই এবার জলাভূমি ভরাট নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্যের মৎস্য দফতর।

নির্দেশিকায় বলা হয়েছে, জলাভূমি ভরাটের কোনও অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ করা হবে। শুধু তাই নয়, এই সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরেও দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকরাও কোনও পদক্ষেপ না করলে তাদেরকে শাস্তির মুখে পড়তে হবে বলে জানানো হয়েছে। এছাড়া অন্যায়ভাবে কেউ জমির চরিত্র বদল করলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সম্প্রতি এনিয়ে রাজ্যকে নির্দেশ দিয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, জলাভূমির চরিত্র কোনভাবেই বদল করা যাবে না, জলাভূমির চরিত্র বদলের কোনও অভিযোগ পেলেই সেই মুহূর্তে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। আর ব্যবস্থা না নিলেই ওই সমস্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করবে রাজ্য সরকার।

কিন্তু, এখন প্রশ্ন হল প্রশাসনের নাকের ডগায় কীভাবে এই পুকুর ভরাটের কাজ চলছে বহাল তবিয়তে ! কীভাবেই বা এত সাহস পাচ্ছেন আইনভঙ্গকারীরা? তাহলে কি পিছনে প্রভাবশালী কারোর মদত রয়েছে? যে কারণে আইনকে তোয়াক্কা না করে পুকুর ভরাট করতেও হাত কাঁপছে না তাঁদের? এমনই সব প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে বিভিন্ন মহলে । যদিও, পুকুর ভরাটের অভিযোগ সামনে আসতেই চাপে পড়ে শেষ বেআইনি সেই কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ প্রশাসন ।

রাজ্যের মিড ডে মিল নিয়ে ভুয়সী প্রশংসা কেন্দ্রের, বরাদ্দ ৪ হাজার কোটি

রাজ্যের মিড ডে মিল নিয়ে ভুয়সী প্রশংসা কেন্দ্রের, বাংলার মিড-ডে মিল প্রকল্পকে গোটা দেশে মডেল বানানোর ডাক দিল কেন্দ্র। দিল্লিতে কেন্দ্র-রাজ্য সচিব পর্যায়ের বৈঠকের পর কেন্দ্রের আধিকারিকদের স্পষ্ট পর্যবেক্ষণ, গোটা দেশে বাংলার মডেলই অনুসরণ করা উচিত। রাজ্যের এই সাফল্যের কথা উল্লেখ করে শুক্রবার এক্স হ‌্যান্ডলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, ‘‘গতকাল দিল্লিতে কেন্দ্র-রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মিড ডে মিল প্রোগ্রাম এবং তা চালানোর মডেলকে ভূয়সী প্রশংসা করা হয়েছে! মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকারের উন্নয়নের মডেল আরও একবার প্রমাণিত হল।’’

প্রসঙ্গত, মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বারবার সরব হয়েছে বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরের সেই সব অভিযোগ খতিয়ে দেখতে দফায় দফায় মিড-ডে মিল নিয়ে তদন্ত করতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দলও। এদিন মন্ত্রী সেই প্রসঙ্গও টেনে আনেন। লেখেন, ‘‘কিছুদিন আগের কেন্দ্রীয় দলের অপপ্রচার এবং বিরোধী কুৎসা আবার একবার ভুল প্রমাণিত হল! অশোকস্তম্ভের তলার লেখাটাই আবার প্রতিষ্ঠিত হল।’’

এখানেই শেষ নয়, বাংলার মিড-ডে মিলের মডেল বিরোধীদের কুৎসা উড়িয়ে যেভাবে প্রশংসা আদায় করে নিয়েছে তাকে ‘সত্যের জয়’ বলেই অভিহিত করেছেন ব্রাত্য। হ্যাশটাগ দিয়েছেন ‘সত্যমেব জয়তে’।

আরো পড়ুন- লোকসভা ভোটের আগে উত্তপ্ত সন্দেশখালি, তড়িঘড়ি বিশেষ বৈঠক কমিশনের

প্রশংসার পাশাপাশি রাজ্যকে নতুন করে এই খাতে টাকাও বরাদ্দ করেছে কেন্দ্র। মোট চার হাজার কোটি টাকা রাজ্যকে বরাদ্দ করল কেন্দ্র। স্কুলের পরিকাঠামো উন্নয়ন ও মিড ডে মিলের ব্যয় নির্মাণে ব্যবহার হবে এই টাকা। উল্লেখযোগ্য বিষয় হল, বিজেপির রাজ্য নেতাদের আপত্তি সত্ত্বেও রাজ্যকে টাকা বরাদ্দ করল কেন্দ্র। লোকসভা ভোটের আগে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়!

আসলে সমগ্র শিক্ষা মিশনের মিড-ডে মিল প্রকল্পকে এমন কায়দায় বাস্তবায়িত করেছে রাজ‌্য যে কর্মসংস্থানের নতুন নতুন দিক খুলে গিয়েছে।

যেমন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের কথাই ধরা যাক। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির অধীনে প্রায় তিন হাজার স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে প্রায় ৩৫ হাজার মহিলা যুক্ত। মহিলারা এতদিন নিজেদের উদ্যোগে হাঁস, মুরগি পালন করতেন। কেউ সবজি ও মাশরুম চাষ‌ করেন। কিন্তু তাঁদের উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতে সমস‌্যা হচ্ছিল। পঞ্চায়েত সমিতি মারফৎ স্বনির্ভর গোষ্ঠীর সেই সব উৎপাদিত পণ্য সরাসরি কিনে নিচ্ছে ৪০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ১৫২টি প্রাথমিক ও ৪৫টি জুনিয়র ও উচ্চ বিদ্যালয়।

মিড ডে মিলের সূত্র ধরে অনেক স্কুল সবজি চাষও শুরু করেছে। যেমন হুগলির গোঘাট হাইস্কুলের কথাই ধরা যাক। এখানকার শিক্ষক-শিক্ষিকারা স্কুলেই কিচেন গার্ডেন করে মরশুমি সবজি ফলাচ্ছেন। সম্পূর্ণ জৈব উপায়ে ফলানো সেই সবজি দিয়ে তৈরি মিড-ডে মিল ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হচ্ছে। এমন উদাহরণ অনেক রয়েছে। রাজ্যের এমন উদ্ভাবনী মনোভাবই প্রশংসিত হয়েছে সচিব পর্যায়ের বৈঠকে। যা নিয়ে তৃণমূলের কটাক্ষ, বাংলার টাকা আটকে রাখা যে সম্পূর্ণ রাজনৈতিক বিষয় তা আরও একবার প্রমাণ হয়ে গেল।

উত্তপ্ত কালিয়াচক, কংগ্রেস তৃনমুল সংঘর্ষে ৩ জনকে কুপিয়ে খুনের চেষ্টা

মালদাঃ—কংগ্রেস তৃণমূলের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচক। শুক্রবার সকালে তৃণমূলের কয়েকজন দুষ্কৃতি হামলা চালায় কংগ্রেস প্রধানের বাড়িতে। কালিয়াচকের সিলামপুর ২ পঞ্চায়েতের প্রধান ফিরোজা বিবির স্বামী নাসিরুদ্দিন শেখ ও দুই ভাইকে কুপিয়ে খুনের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রধান ফিরোজা বিবি ও তার স্বামী পঞ্চায়েতের অডিট করাতে কলকাতা গিয়েছিলেন। রাতেই কলকাতা থেকে বাড়ি ফিরে। এদিন সকালে তার বাড়ির সদর দরজায় কয়েকজন কড়া নাড়াই। এবং দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই তাদের ওপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। তৃণমূল দুষ্কৃতীরা প্রধানের স্বামী নাসিরুদ্দিন কে হাসুয়া দিয়ে কোপাতে শুরু করে। তাকে ছুটাতে আসে তার স্ত্রী ও তার দুই ভাই। তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। একের পর এক তিনজনকে কুপিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যাই দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাই সিলামপুর গ্রামীন হাসপাতালে। তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসোগরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন ।

গুলমার্গের রাস্তায় ক্রিকেট খেলায় মেতেছেন সচিন তেন্ডুলকর! নিমিশে ভাইরাল ভিডিয়ো

সপরিবারে কাশ্মীর সফরে গিয়েছেন সচিন তেন্ডুলকর। ভূস্বর্গে গিয়ে স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারাকে নিয়ে চুটিয়ে তুষারপাত উপভোগ করেছেন সচিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন তিনি যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই অবাক, একজন তারকা কীভাবে এতটা সাধারণভাবে মানুষের সঙ্গে মিশে যেতে পারেন? যা দৃষ্টান্তও বটে।

সোশ্যাল মিডিয়ার সেই ভিডিয়োয় সচিনকে রাস্তার উপর স্থায়ীন ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায়। কাঠের বক্স সাজিয়ে স্টাম্প তৈরি করে ছেলেদের ক্রিকেট খেলতে দেখে সচিন যোগ দেন খেলায়। তিনি বেশ কিছুক্ষণ ব্যাট করেন। ক্যাচ প্র্য়াক্টিসও দেন ফিল্ডারদের। প্রশংসা করেন তাঁদের স্কিলের।

গুলমার্গের ছেলে-ছোকরাদের সঙ্গে সচিনের স্ট্রিট ক্রিকেট খেলার ভিডিয়ো সঙ্গত কারণেই আপ্লুত করে নেটিজেনদের।

https://twitter.com/sachin_rt/status/1760518941938720932/mediaViewer?currentTweet=1760518941938720932&currentTweetUser=sachin_rt&mode=profile

এর আগে সচিন ব্যাট কারখানায় গিয়ে কাশ্মীরি উইলো যাচাই করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নিজেই। মাস্টার ব্লাস্টার ক্যাপশনে লেখেন, ‘আমাকে প্রথম ব্যাটটি দিয়েছিলেন আমার দিদি। সেটি ছিল একট কাশ্মীরি উইলো। এখন আমি এখানে (কাশ্মীরে) রয়েছি। তাই কাশ্মীরি উইলোর সঙ্গে দেখা করা উচিত।’

ধর্মীয় ভাবাবেগে আঘাত, তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে দায়ের FIR

সোমবার কলকাতা কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে বিরোধীদের আক্রমণ শানাতে গিয়ে গল্পের ছলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করে বসেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। এবার সেই মন্তব্যের জেরে নিউমার্কেট থানায় অনন্যার বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপির সংখ্যালঘু মোর্চা। পাশাপাশি হাজরা মোড় থেকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত একটি মিছিলেরও আয়োজন করা হয় ওই সংগঠনের পক্ষ থেকে। তবে পুলিশের বাধায় এ দিন মিছিল হয়নি। তৃণমূলের পাল্টা অভিযোগ, মঙ্গলবারের ‘খলিস্তানি’ বিতর্ক থেকে নজর ঘোরাতেই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে তোলপাড় করছে বিজেপি।

রাজ্যে আসছে নতুন প্রকল্প ‘কর্মশ্রী’, রাজ্য বাজেটে বড়সড় সিদ্ধান্ত, উপকৃত হবে লক্ষ লক্ষ পরিবার

বাংলাহান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের শেষ বাজেট। এই বাজেটকে জনমুখী হবে এমনটাই ধারণা করেছিল রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। হলটাও তাই। রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর সঙ্গে সঙ্গে মমতা সরকার ‘কর্মশ্রী প্রকল্প’ ঘোষনা করলেন। কেন্দ্রের  ১০০ দিনের প্রকল্পের পাল্টা এই প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার। নতুন কর্মশ্রী প্রকল্পে ৫০ দিন করে কাজ দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

লোকসভা ভোটের আগেও রাজ্য সরকার বাজেটে প্রায় কল্পতরু হয়ে উঠল। লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা, সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ছাড়াও ঘোষণা হল নতুন প্রকল্পেরও। চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকার চালু করছে নয়া প্রকল্প ‘কর্মশ্রী’। এই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে ৫০ দিনের কাজ নিশ্চিত করা হবে।

আরো পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা, রাজ্য বাজেটে বিরাট ঘোষণা

একশো দিনের বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র। রাজ্যের তরফে এনিয়ে একাধিকবার উষ্মা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রকে একাধিকবার চিঠিও দিয়েছে রাজ্য। কিন্তু বকেয়া আদায় হয়নি। গতমাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া মেটানোর জন্য ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তার মধ্যে টাকা না মিললে ধরনার ডাকও দেন তিনি। সেই মতো চলতি মাসের শুরু রেড রোডে ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। তাতেও বকেয়া আদায় হয়নি।

এই পরিস্থিতিতে রাজ্য বাজেটে শ্রমিকদের জন্য বড়সড় সুখবর দিলেন অর্থমন্ত্রী। জানালেন, MGNREGA প্রকল্পে কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দেওয়ায় ২১ লক্ষ জবকার্ড হোল্ডার শ্রমিক যারা বঞ্চিত হয়েছেন, তাঁদের বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ২১ ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা বলা হয়েছে। যার জন্য বরাদ্দ করা হয়েছে ৩৭০০ কোটি টাকা। কেন্দ্রের ১০০ দিনের কাজের পালটা চালু হচ্ছে কর্মশ্রী প্রকল্প। এতে প্রত্যেক জবকার্ড হোল্ডার বছরে ৫০ দিন নিশ্চিতভাবে কাজ পাবেন। চলতি বছরের মে মাসে শুরু হবে এই প্রকল্প।

কৃষকদের স্বার্থেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেটে। অন্যান্য শষ্যের মতো আলু চাষের ক্ষেত্রেও বিমার প্রিমিয়াম বাংলা শষ্যবিমা যোজনায় রাজ্য সরকার বহন করবে বলেই জানানো হয়েছে। এর ফলে ২০ লক্ষ আলু চাষি উপকৃত হবেন। এই বিমা খাতে বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দিতে আগামী ২ বছরে গ্রাম পঞ্চায়েত স্তরে ২০০০ ফার্ম মেশিনারি হাব হবে। কাস্টম হায়ারিং সেন্টার গঠন করা হবে। এতে ৩০ লক্ষ কৃষক উপকৃত হবেন। এই খাতে বরাদ্দ করা হয়েছে ৪৫০ কোটি। লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে খুশি শ্রমিক-কৃষক সকলেই।

কাঁচরাপাড়ায় পর পর তিনটি বিস্ফোরণ! বোমায় উড়ল হাত

বাংলাহান্ট ডেস্কঃ কাঁচরাপাড়ায় পর পর তিনটি বোমা বিস্ফোরণ। আজ, রবিবার দুপুরে কাঁচরাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের সুবোধ রায় সরণিতে একটি কাগজ বিক্রির গোডাউনো রাখা ছিল বোমা। বোমা ফেটে গুরুতর জখম হয়েছেন দু’জন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাস্থাল থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ চলছে।

রবিবার সকালে গান্ধী প্রাইমারি স্কুলের পাশে একটি কাগজের গোডাউনে আচমকা পরপর তিনটি বিস্ফোরণ কেঁপে উঠে গোট এলাকা। আগুন ধরে যায় গোডাউনে। ঘর থেকে বেরিয়ে স্থানীয়রা দেখেন রাস্তা ভর্তি রক্ত। গুরুতর জখম অবস্থায় পড়ে দুজন। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে তাঁদের হাত। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন বীজপুর থানার পুলিশ। ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদার-সহ অন্যান্যরা। তড়িঘড়ি আতহদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনাস্থলে মোতায়েন বিশালবাহিনী। তবে দোকানের বাইরে থেকে বোমা ছোঁড়া হয়েছে, নাকি দোকানের জিনিসের মধ্যেই মজুত ছিল বোমা, তদন্তে পুলিশ ।

আরো পড়ুন- ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! ইস্তফা দিয়ে আগামিকাল এনডিএতে নীতীশ?

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গোডাউনের পাশে বাচ্চাদের স্কুল রয়েছে। পাড়াতে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা ধূলা করে। এদিন রবিবার থাকা স্কুল বন্ধ ছিল। না হলে আরও বড় বিপদ হতে পারত। আমরা চরম আতঙ্কে রয়েছি। এই ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার।

স্থানীয় কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদার বলেন, শান্ত কাঁচরাপাড়াকে এভাবে অশান্ত করার চেষ্টা হচ্ছে। কী করে এরকম ঘটনা ঘটল তা বুঝতে পারছি না। পুলিশ ঘটনার তদন্ত করছে।

গোটা বিষয় নিয়ে বলেন ব্যারাকপুর লোকসভা সংসদ অর্জুন সিং বলেন, আমিও গোটা বিষয়টি শুনেছি। আমাদের পুলিশ কমিশনার খুব সক্ষম। দ্রুত দোষীরা ধরা পড়বে।

পর্যটকদের জন্য সুখবর! দীঘা যাওয়া নিয়ে বড় খবর দিল রেল

বাংলাহান্ট ডেস্কঃ ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দীঘা (Digha) বরাবরই খুব কাছের একটি জায়গা। সপ্তাহান্তের ছুটি হোক কিংবা একদিনের জন্য ঘুরতে যাওয়ার ঠিকানার খোঁজ পড়লেই বাঙালির পছন্দের তালিকায় প্রথমেই উঠে আসে দীঘার নাম। প্রতিদিন দীঘার সমুদ্র সৈকতে ভিড়ও হয় প্রচুর। এবার সেই সব কথা মাথায় রেখে দীঘাগামী এক্সপ্রেস ট্রেনের কোচ বৃদ্ধি করল রেল।

যাত্রীদের ভিড় সামাল দিতেই রেলের এমন সিদ্ধান্ত।‌ শুধুমাত্র দিঘাগামী নয়, উত্তরবঙ্গগামী আরও একটি এক্সপ্রেস ট্রেনের কোচ বৃদ্ধি করার সিদ্ধান্ত রেলের।

ইতিমধ্যে দুটি ট্রেনে অতিরিক্ত কোচ লাগানো হয়েছে। একদিকে যেমন দিঘা যাত্রীদের সুবিধা হল, পাশাপাশি উত্তরবঙ্গের যাত্রীদের জন্যও অনেকটাই সুবিধা হল।

আরো পড়ুন- মমতাকে লাগাতার নিশানা! অধীরের কারনে তৃণমূল ছাড়ছে INDIA জোট

রেল সূত্রে জানা গিয়েছে, মালদহ টাউন- দীঘা- মালদহ টাউন এক্সপ্রেস ট্রেনের সাধারণ কোচ বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনে একটি অতিরিক্ত সাধারত দ্বিতীয় শ্রেণীর কোচ বৃদ্ধি হচ্ছে।

১৩৪১৮/13418 মালদহ টাউন – দীঘা – মালদহ টাউন এক্সপ্রেসেরে ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত কোচ নিয়ে চলাচল শুরু হবে। অপরদিকে শিয়ালদহ – নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেসের এসি কোচ বৃদ্ধি করা হচ্ছে।

জানা গিয়েছে এই ট্রেনেরএকটি অতিরিক্ত এসি-৩ টায়ার কোচ এবং একটি এসি ৩-টায়ার কাম এসি-২ টায়ার কোচ বৃদ্ধি করা হয়েছে । ১৩১৪১/ ১৩১৪২ শিয়ালদহ – নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেসে ৩১ জানুয়ারির থেকে নতুন অতিরিক্ত কোচ লাগানো হবে। রেলের এমন সিদ্ধান্তে খুশি যাত্রীরা।

পরিবারের অমত! মন্দিরে গাঁটছাড়া বাঁধলেন দুই তরুণী

বাংলাহান্ট ডেস্কঃ দুজনেই প্রাপ্তবয়স্ক। দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসা। পরিবারের মত না থাকায় নিজেদের ইচ্ছেতেই দীর্ঘদিনের সম্পর্ককে একটি পূর্ণতার রূপ দিলেন পপি ও প্রতিমা। মালদার ইংরেজবাজার শহরের মেডিক্যাল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে সাত পাকে বাঁধা পড়লেন দুই সমপ্রেমী তরুনী। হয়েছে মালাবদল-সিঁদুরদান। আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস, প্রথম জনের বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায়। অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায়।

আরো পড়ুন- ১৪ বছর পর কোচবিহারে রাহুল গান্ধী! আজ উত্তরবঙ্গে প্রবেশ কংগ্রেসের ‘ন্যায় যাত্রা’র

দুই মহিলা জানিয়েছেন, তাদের মধ্যে বন্ধুত্ব ছিল দীর্ঘদিনের। মোবাইল ফোনের সূত্র ধরেই তাঁদের আলাপ হয়। ধীরে ধীরে সেই আলাপ যথেষ্ট গাঢ় হয়। দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপরেই তাঁরা একসঙ্গে থাকার পরিকল্পনা করতে থাকেন তাঁরা। সেই পরিকল্পনা থেকেই তাঁরা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

বুধবার রাতে মালদার ইংরেজবাজারের হ্যান্টা কালীবাড়ি মোড়ে দুই সমকামী মহিলা বিবাহ বন্ধনে (Marriage) আবদ্ধ হন। দু’জনেই জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁরা একে অপরের সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন। পরিবারের সদস্যদের সমর্থন না মেলায় তাঁরা এভাবে মন্দিরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

১৪ বছর পর কোচবিহারে রাহুল গান্ধী! আজ উত্তরবঙ্গে প্রবেশ কংগ্রেসের ‘ন্যায় যাত্রা’র

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে বাংলায় থাকছে না তৃণমূল ৷ বুধবার স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লোকসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই ৷ মুখ্যমন্ত্রীর মান ভাঙানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি থেকে শুরু করে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের মতো নেতৃত্ব ৷

এই আবহে বৃহস্পতিবার রাহুল গান্ধির নেতৃত্বে বাংলায় প্রবেশ করছে রাহুল গান্ধীর “ভারত জোড়ো ন্যায় যাত্রা”। ১৪ বছর পর উত্তরবঙ্গে পা রাখছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে রাহুলের।

এদিকে রাহুল গান্ধীকে স্বাগত জানাতে তৈরি রাজ্য কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরি-সহ অন্যান্য নেতৃত্ব। সেখানে অবশ্য নেতৃত্বদের মধ্যে অধীররঞ্জন চৌধুরি ছাড়াও রাজ্য কংগ্রেসের অবজার্ভার আহমেদ মির-সহ একগুচ্ছ নেতা উপস্থিত থাকবেন। আলিপুরদুয়ারে কংগ্রেসের এই কর্মসূচিতে সিপিএম অংশ নেবে বলে সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন- ED Raid: সাত সকালে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ইডি

এছাড়াও খাবারের তালিকায় রয়েছে লুচি, সাদা রুটি, ছোলার ডাল, সাদা ভাত, ভেজ ডাল, চিকেন কষা, আলু ভাজা, স্যালাড, গন্ধরাজ লেবু। তার সঙ্গে ব্রকোলির বিশেষ একটি সুপ সেখানে তৈরি রাখা হয়েছে। কংগ্রেসের রাজ্য সভাপতি অধীররঞ্জন চৌধুরি বলেন, ন্যায় যাত্রায় রাহুল গান্ধী আজ কোচবিহারে আসছেন। তাঁর এই কর্মসূচি নিয়ে বাংলার মানুষ খুবই উৎসাহিত।

প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার বলেন আমরা রাহুল গান্ধিকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন জায়গায় তোরণ, হাতগেট, হোর্ডিং, ব্যানার, পোস্টার লাগিয়েছি ৷ 28 জানুয়ারি রাজবংশীদের একটি অনুষ্ঠান আছে ৷ সেখানে 101টি ঢাকি থাকবে ৷ ব্যান্ড থাকবে ৷ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে রাহুল গান্ধিকে স্বাগত জানানো হবে ৷”

এরই সঙ্গে শঙ্কর মালাকার আরও জানালেন, ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য পুলিশ প্রশাসন কংগ্রেসকে সাহায্য করছে ৷ তিনি বলেন, “রাহুল গান্ধির ব্যাপারে এখনও কেউ বিরোধিতা করেনি ৷ আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে ৷ বিজেপি বিরোধী শক্তি সিপিএম, তৃণমূল, আরএসপি সবাইকে আবেদন জানানো হবে ন্যায় যাত্রায় অংশ নেওয়ার জন্য ৷ পুলিশ প্রশাসন খুব ভালো সহযোগিতা করছে। পৌরনিগমও সহযোগিতা করছে।”

গত 14 জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ এরপর নাগাল্যান্ড, অসম হয়ে কাল পশ্চিমবঙ্গে ঢুকবে এই যাত্রা ৷ 5 দিন ধরে 7টি জেলার মধ্যে দিয়ে যাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷

ED Raid: সাত সকালে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ইডি

বাংলাহান্ট ডেস্কঃ সাত সকালে তালা ভেঙে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি। এর আগেও রেশন দুর্নীতিতে শেখ শাহজাহনের বাড়িতে হানা দিতে গিয়ে ইডি আধিকারিকদের বিপত্তির মুখে পড়তে হয়েছিল৷

আরো পড়ুন- রাশিয়াতে মৃত্যু উপত্যকা! ডিয়াটলোভ পাস রহস্য

১৯ দিন পর ফের ২৫ টি গাড়ি করে ১২৫ জনের বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে সাতজন আধিকারিকের দল শেখ শাহজাহনের বাড়িতে সকাল সাতটার মধ্যে পৌঁছে যায়৷ বাড়িতে তালা বন্ধ থাকায় নাম ধরে ডাকাডাকি করা হলেও কেউ গেট খুলছিলেন না৷ সূত্রের খবর পরে একজন নেমে এলেও সে জানায় তাঁর কাছে বাড়ির চাবি নেই৷ পরে চাবিওয়ালা এনে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ঢোকে ইডি। ২ স্থানীয় সাক্ষীকে সামনে রেখে তল্লাশি শুরু। শেখ শাহজাহানের ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছেন ১৩ জন ইডি অফিসার। পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে৷

ঝুলেই রইল প্রাথমিকের ১১ হাজার শিক্ষকের ভবিষ্যৎ , মেধাতালিকা প্রকাশে ‘না’ সুপ্রিম কোর্টের

বাংলাহান্ট ডেস্কঃ ঝুলেই রইল প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্ট থেকে ছাড়পত্র পেল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। আবার স্কুলে শিক্ষক নিয়োগ মামলার শুনানি পিছিয়ে গেল শীর্ষ আদালতে। ফলে বহাল থাকল আদালতের আগের নির্দেশ। পূর্ব নির্দেশ মতো এখনই কোনও মেধাতালিকা প্রকাশ করতে পারবে না তারা। শীর্ষ আদালত সূত্রে খবর, আগামী ২২ জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি।

আরো পড়ুন- দুটি ইনজেকশনেই গায়েব হবে খারাপ কোলেস্টেরল! ভারতীয় ফার্মার তৈরি ওষুধ আসছে এই মাসেই

গত বছর প্রাথমিকে প্রায় ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের কথা জানায় রাজ্য। সেই মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। গত বছর সেপ্টেম্বরে তারা বিজ্ঞপ্তি দিয়ে জানায়, টেট উত্তীর্ণ ২০২০-২০২২ শিক্ষাবর্ষে প্রশিক্ষণরত ডিএলএড প্রার্থীরা এবং ওই কোর্সের প্রথম বর্ষের উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের হয়। তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তে সিলমোহর দেন। পরে হাই কোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। দুই বিচারপতির বেঞ্চ জানায়, প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। শিক্ষক হতে গেলে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। পরে অবশ্য দ্বিতীয় বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ ডিএলএড প্রশিক্ষণ শেষ করা প্রার্থীদের সুযোগ দেওয়ার কথা জানায়।

সৌমেন পাল-সহ মূল মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের যুক্তি, পর্ষদের বিজ্ঞপ্তি মোতাবেক ওই কোর্সের ২০২০-২২ শিক্ষাবর্ষ শেষ হচ্ছে জুন মাসে। আর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে নভেম্বর মাস থেকে। ফলে ডিএলএড প্রশিক্ষণরতদের সুযোগ দেওয়া উচিত। ওই মামলায় গত বছর ২৮ জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ জানায়, আদালতের নির্দেশ ছাড়া ওই নিয়োগ প্রক্রিয়ার মেধাতালিকা প্রকাশ করতে পারবে না পর্ষদ। তার পর থেকে মামলাটির শুনানি একাধিক বার পিছিয়ে গিয়েছে। শীর্ষ আদালত সূত্রে খবর, আগামী ২২ জানুয়ারি মামলাটি আবার শুনানির জন্য উঠবে। সে দিন নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে জট কাটে কি না সে দিকে তাকিয়ে চাকরিপ্রার্থীরা।