বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যের সিনেমা হলগুলিতে বছরে কটা বাংলা সিনেমার শো চলছে? তার রিপোর্ট চেয়ে পাঠাল নবান্ন। সোমবার এই মর্মে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে সমস্ত মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন হল মালিকদের। আগামী ৩০ এপ্রিলের মধ্যে নির্দিষ্ট পদ্ধতিতে ওই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন- Sri Lanka Crisis: শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে
রাজ্যের সিনেমা হলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য একটি আইন চালু রয়েছে রাজ্যে৷ বাংলা সিনেমাকে উৎসাহ দিতে ২০১৮ সালে সেই আইন সংশোধন করে একটি নতুন নির্দেশিকা জারি করে রাজ্য সরকার৷
সেই নির্দেশিকা অনুযায়ী, জিটিএ এলাকা বাদ দিয়ে রাজ্যের সর্বত্র প্রত্যেকটি সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সকে দুপুর ১২টা থেকে রাত ৯টার মধ্যে বছরে অন্তত ১২০ দিন ন্যূনতম একটি শোয়ে বাংলা সিনেমা দেখানো বাধ্যতামূলক৷
এর পরেই গত তিনটি আর্থিক বছরে রাজ্যের বিভিন্ন সিনেমা হলে বাংলা সিনেমা প্রদর্শনের রিপোর্ট চেয়ে পাঠানোর কথা লেখা হয়েছে চিঠিতে। ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ৩১ মার্চ ২০২০, ওই বছরের ১ এপ্রিল থেকে পরের বছরের ৩১ মার্চ এবং ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২২ সালের ৩১ মার্চ মাস পর্যন্ত কোন হলে কত সংখ্যক বাংলা সিনেমা প্রদর্শিত হয়েছে তা জানাতে বলা হয়েছে।
অনেক দিন ধরেই অভিযোগ, হিন্দি এবং ইংরেজি সিনেমার ভিড়ে রাজ্যের সিনেমা হলগুলিতে উপেক্ষিত হচ্ছে বাংলা চলচ্চিত্র। হলে কিছু দিনের জন্য জায়গা পেলেও বেশি লাভের আশায় সেই জায়গা নিয়ে নিচ্ছে হিন্দি বা ইংরেজি সিনেমা। এমনকি গ্রাম বাংলার অনেক সিনেমা হলেই ভোজপুরি সিনেমার রমরমা। বহু সিঙ্গল স্ক্রিন ইতিমধ্যে বন্ধও হয়ে গিয়েছে। সেই পরিস্থিতির বদল ঘটাতেই ওই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”