মালদা, ১৭ জানুয়ারিঃ ফের বিজেপিতে ভাঙন। এবার ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চারজন বিজেপি সদস্য যোগদিলো তৃণমূলে। সোমবার দুপুরে মালদা শহরের স্টেশন রোড এলাকায় তৃণমূলের জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। এদিন বিজেপি দল ছেড়ে আসা পঞ্চায়েত সমিতির সদস্য সাধন মন্ডল, সত্যরাম মন্ডল, পায়েল সরকার এবং দুম্পি সাহার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী এবং দলের জেলা সভাপতি।
আরো পড়ুন- বিজেপির অন্দরে তুমুল বিদ্রোহ! বিদ্রোহী বিধায়ক মন্ত্রীরা তৈরি করবেন নতুন মঞ্চ
বিজেপি দল ছেড়ে আসা ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চার সদস্যদের বক্তব্য , ওই দলে থেকে কোন কাজ করা যাচ্ছে না। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য ঢালাও একের পর এক সরকারি প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করে চলেছেন । আমরা দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে জনপ্রতিনিধিত্ব করলেও আমাদের কাজ করার কোন সুযোগ দেওয়া হয় নি ওই দলের তরফ থেকে। পাশাপাশি ন্যূনতম সম্মানটুকু আমাদের মেলে নি । তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা তৃণমূল থেকে মানুষের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি। এরপরই এদিন তৃনমূলে যোগদান করি।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার বইছে । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে। একের পর এক প্রকল্পে মানুষকে কর্মসংস্থান সুযোগ করে দেওয়া হয়েছে। ঘরে বসে মহিলারা লক্ষী ভান্ডারের টাকা পাচ্ছেন। এসব উন্নয়নমূলক বিষয়গুলি দেখেই এদের ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চারজন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তাদেরকে আমরা দলীয় পতাকা দিয়ে স্বাগত জানিয়েছি।
তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের দখলে রয়েছে। সেখানে বিজেপি দল ছেড়ে আসা আরো চারজন সদস্য যোগদান করলেন। তাদেরকে দলে স্বাগত জানিয়েছি।
দেখুন ভিডিও-

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI