করোনা আবহে ৫ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা কমিশনের। উত্তরপ্রদেশের ভোট (UP Elections) ৭ দফায়। মণিপুরে ভোট হবে ২ দফায়। পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়ায় ভোট এক দফাতেই। শনিবার পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৫ রাজ্যের নির্বাচন প্রক্রিয়া। ভোট ঘোষণা ১০ মার্চ। আজ থেকেই চালু হয়ে গেল নির্বাচনী আচরণবিধি।
আরো পড়ুন- করোনা-আবহে ৫ রাজ্যে ভোট কেন? যা বললেন মুখ্য নির্বাচন কমিশনার
৫ রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট:
প্রথম দফা
ভোট হবে- উত্তরপ্রদেশ (প্রথম দফা)
ভোটের দিন- ১০ ফেব্রুয়ারি
দ্বিতীয় দফা
ভোট হবে- উত্তরপ্রদেশ (দ্বিতীয় দফা), উত্তরাখণ্ড (এক দফা), পাঞ্জাব (এক দফা), গোয়া (এক দফা)
ভোটের দিন- ১৪ ফেব্রুয়ারি
তৃতীয় দফা
ভোট হবে- উত্তরপ্রদেশ (তৃতীয় দফা)
ভোটের দিন- ২০ ফেব্রুয়ারি
চতুর্থ দফা
ভোট হবে- উত্তরপ্রদেশ (চতুর্থ দফা)
ভোটের দিন- ২৩ ফেব্রুয়ারি
পঞ্চম দফা
ভোট হবে- উত্তরপ্রদেশ (পঞ্চম দফা), মণিপুর (প্রথম দফা)
ভোটের দিন- ২৭ ফেব্রুয়ারি
ষষ্ঠ দফা
ভোট হবে-উত্তরপ্রদেশ (ষষ্ঠ দফা), মণিপুর (দ্বিতীয় দফা)
ভোটের দিন- ৩ মার্চ
সপ্তম দফা
ভোট হবে- উত্তরপ্রদেশ (সপ্তম দফা)
ভোটের দিন- ৭ মার্চ
ভোটগণনা- ১০ মার্চ
শনিবার মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (Sushil Chandra) জানিয়েছেন, সংবিধান মেনে সময়মতো নির্বাচন করতে তাঁরা বাধ্য। তাই করোনা বিধি মেনে নির্ধারিত সময়েই ভোট হবে। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, করোনা বিধি মেনে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে কমিশন বদ্ধপরিকর। সেই মতো সমস্তরকম ব্যবস্থাও করা হচ্ছে। শুধু তাই নয়, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ভোটমুখী রাজ্যগুলিতে কোনও রাজনৈতিক দল রোড শো, পদযাত্রা, সাইকেল-বাইক মিছিল করতে পারবে না। কোনও জনসভা করা যাবে না। ১৫ জানুয়ারির পরও সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনও সভা বা পথসভা করা যাবে না। বিজয় মিছিলও করা যাবে না। করোনা বিধি মেনে প্রচারের জন্য প্রার্থীদের ভোটপ্রচারের খরচের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে বিধানসভা পিছু প্রচারে ৪০ লক্ষ টাকা করে খরচ করতে পারবেন প্রার্থীরা। মণিপুর এবং গোয়ায় এই সীমা হবে ৩৮ কোটি টাকা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”