বাংলা হান্ট ডেক্সঃ পাহাড়ের বুকে ঝুলে থাকা একটি ব্রিজেই তৈরি হচ্ছে আস্ত স্টেশন। যার দুটি লাইনে দুটি প্ল্যাটফর্ম, এবং পুরোটাই ঝুলন্ত। এই বিস্ময়কর স্টেশনটি তৈরি হচ্ছে জম্মু-কাশ্মীরে। জম্মু থেকে উধমপুর হয়ে শ্রীনগর-বারামুল্লা পর্যন্ত রেললাইন পাতার কাজ চলছে জোরকদমে। আর এই রেলপথে ভারতীয় রেল তৈরি করছে একের পর এক ব্রিজ ও টানেল বা সুড়ঙ্গ। সেরকমই ৩৯ নম্বর ব্রিজটি কাটরা ও রিয়াসির মধ্যে অবস্থিত। যা এককভাবে এক অনন্য স্থাপত্য হতে চলেছে। ভারতে এই প্রথমবার কোনও স্টেশন তৈরি হচ্ছে ব্রিজের উপর। রিয়াসি স্টেশন ইয়ার্ড তাই এক্কেবারে আলাদা।

জম্মু থেকে বারামুল্লা পর্যন্ত ৩৩৬ কিলেমিটার দীর্ঘ এই রেললাইন ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে কাশ্মীর উপত্যকাকে যুক্ত করেছে। যার মধ্যে ২১৫ কিলোমিটারে কাজ শেষ। ইতিমধ্যেই এই রুটে ট্রেন চলছে। কাশ্মীরের উঁচু পাহাড় এবং অত্যন্ত রুক্ষ এবং পাহাড়ি ভূখণ্ডে টানেল এবং সেতু নির্মাণ কাজ চলছে জোরকদমে। কাটরা-বানিহাল সেকশনের (১১১ কিমি) মধ্যবর্তী অংশ রেললাইন প্রসারণের কাজ চলছে।

১০৫ মিটার উঁচু আয়তক্ষেত্রাকার বক্সে তৈরি হচ্ছে রিয়াসি স্টেশন ইয়ার্ড। যা টেপার্ড ফাঁপা পায়ারের সাহায্যে প্রায় ৪৯০ মিটার বিস্তৃত। তার উপরেই অবস্থিত এই বিস্ময় স্টেশন। উত্তর রেলওয়ের জেনারেল ম্যানেজার আশুতোষ গাঙ্গাল জানান, স্টেশনটি তৈরি করতে প্রায় ৭,০০০ মিলিয়ন টন শক্তিবৃদ্ধিকারী ইস্পাত এবং ৬,৭০০ মিলিয়ন টন কাঠামোগত ইস্পাত ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন যে এই ব্রিজ-স্টেশন জম্মু ও কাশ্মীরে ইউএসবিআরএল প্রকল্পের একটি মাইলফলক। ১০৫ মিটার উঁচুতে মোট আটটি স্প্যানে কংক্রিটের পয়ারের উপর তৈরি হচ্ছে প্রায় হাফ কিমি দীর্ঘ রিয়াসি স্টেশন ইয়ার্ড। এখানে থাকবে দুটি লাইন (একটি মেইন ও একটি লুপ লাইন) এবং দুটি প্ল্যাটফর্ম। উত্তর রেলের কর্তারা জানান, এটি রেলপথের ১৫০ বছরের দীর্ঘ ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। আশা আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই স্টেশনটির নির্মানকাজ শেষ করা সম্ভব হবে। আর সঙ্গেই রেল লাইন দিয়ে ভারতের বাকি অংশের সঙ্গে জুড়ে ফেলা হবে কাশ্মীরকে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন