বাংলা হান্ট ডেক্সঃ আর লম্বা লাইনে দাঁড়িয়ে রেশন নিতে হবে না। এবার ঘরেই পৌঁছে যাবে আপনার রেশন। আগামী শুক্রবার থেকে রাজ্যে পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প৷ কোভিড বিধি মেনেই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার৷ আপাতত প্রতিটি জেলায় একটি করে রেশন দোকানের মাধ্যমে এই পরিষেবা শুরু হতে চলেছে৷ তবে পাহাড়ে আপাতত এই পরিষেবা শুরু হচ্ছে না৷ তৃণমূলের ইস্তেহারে ‘দুয়ারে রেশন প্রকল্প’ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই তৎপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
আরো পড়ুন- নারদায় ‘শুভেন্দু-মুকুল ঘুষ নিয়েছেন’ স্বীকার করল বিজেপি
নির্বাচনের প্রচারে ক্ষমতায় এলে এই ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু হবে। তৃণমূলের ইস্তেহারেও অন্যতম বড় চমক ছিল এই প্রকল্প৷ করোনা অতিমারির সময়ে দেরি না করে দ্রুত এই প্রকল্প শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার৷ পাইলট প্রকল্পে প্রতিটি জেলায় একটি করে রেশন দোকান থেকে সংলগ্ন একটি পাড়া বা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়া হবে৷
এদিন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের অনুপস্থিতিতে খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি এবং খাদ্য সচিব পারভেজ সিদ্দিকি রেশন ডিলারদের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছেন। রাজ্যের ২২টি জেলায় ২২টি রেশনের দোকানকে বেছে নেওয়া হয়েছে। শহরেও চলবে প্রকল্পটি। শহরাঞ্চলের ৬টি দোকানকে বেছে নেওয়া হয়েছে। তারা বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ করবে। তবে ভৌগলিক কারণেই এখনই উত্তরবঙ্গের পাহাড়ি এবং দুর্গম এলাকাগুলিতে এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা কম।
রাজ্য সরকার মনে করছে, করোনা অতিমারির মধ্য়ে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে পারলে অনেকটাই উপকৃত হবেন সাধারণ মানুষ৷ পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিও দ্রুত পূরণ করা সম্ভব হবে৷

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন