বাংলা হান্ট ডেক্সঃ একদিকে ঈদ, আরেকদিকে অক্ষয় তৃতীয়া আর এরই মধ্যে আজ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অষ্টম কিস্তি সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি গোটা ভারতের কৃষকদের এই টাকা পাঠান। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ১৯ হাজার কোটি টাকা পাঠান প্রধানমন্ত্রী মোদী।
আরো পড়ুন- বাংলায় বিজেপির পরাজয়ের প্রধান কারন কি? ব্যাখ্যা দিল RSS
আজ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিন , আজ কৃষিক্ষেত্রের নতুন সূচনার সময় এবং আজ প্রায় 19 হাজার কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি স্থানান্তর করা হয়েছে।
এতে প্রায় 10 কোটি কৃষক উপকৃত হবেন।– প্রধানমন্ত্রী শ্রী @narendramodi জী। #PMKisan pic.twitter.com/y9wZ7aGMJW
— BJP Bengal (@BJP4Bengal) May 14, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে আজ দেশের ১০ কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৯ হাজার কোটি টাকা পাঠানো হয়েছে। আজ এই প্রকল্পের সুবিধা বাংলার কৃষকরাও উপভোগ করতে পারলেন।” আজ ভিডিও কমফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘করোনার চোখ রাঙানির মধ্যেও ভারতীয় কৃষকরা প্রতি বছরই উৎপাদনে নয়া রেকর্ড গড়ছেন। গত বছরের তুলনায় এবার MSP ১০ শতাংশ বাড়িয়ে গম কেনা হয়েছে।”
8th instalment under #PMKisan is being released. Watch. https://t.co/aTcCrilMKE
— Narendra Modi (@narendramodi) May 14, 2021
এ দিন কিসান নিধি প্রকল্পের টাকা দেওয়া উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আজকেই পশ্চিমবঙ্গের কৃষকরা প্রথমবার এই প্রকল্পের টাকা পাচ্ছেন৷ রাজ্য সরকার যত বেশি নাম আমাদের কাছে পাঠাবেন, বাংলার তত বেশি সংখ্যক কৃষক এই সুবিধে পাবেন৷’ এই অনুষ্ঠানেই রাজ্যকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, পশ্চিমবঙ্গ সরকার দেরিতে সম্মতি দেওয়ার কারণেই রাজ্যের কৃষকরা এতদিন কেন্দ্রীয় প্রকল্পের সাহায্য থেকে বঞ্চিত হচ্ছিলেন৷
আর তা নিয়েই ফের একবার কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ফের চাপানউতোর শুরু হয়েছে৷
রাজ্যের অভিযোগ, কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য কেন্দ্রের তরফে যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে ডাকাই হয়নি রাজ্য সরকারকে৷ রাজ্য়ের উদ্য়োগেই বাংলার কৃষকরা টাকা পেলেন বলেও দাবি করা হয়েছে স্বরাষ্ট্র দফতরের ট্যুইটে৷
তৃণমূল কংগ্রেসের তরফে আবার অভিযোগ তোলা হয়েছে, ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যের কৃষকরা কিসান সম্মান নিধি প্রকল্পে বকেয়া ১৮ হাজার টাকা একবারে পাবেন৷ এখন সেখানে দেওয়া হচ্ছে মাত্র ২ হাজার টাকা৷ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের অবশ্য পাল্টা দাবি, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে কৃষকদের ১৮ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ বিজেপি-র সরকারই যেখানে ক্ষমতায় আসেনি, তখন আর সেই প্রশ্ন ওঠে না৷

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন