নয়াদিল্লিঃ ইজরায়েল (Israel) আর ফিলিস্তিন (Palestine) অথবা প্যালেস্তাইন আরও একবার যুদ্ধের সম্মুখীন। মঙ্গলবার ইজরায়েল গাজা পট্টিতে একের পর এক রকেট হামলা চালায়। গাজায় দুটি বহুতল ধ্বস্ত করে দেয় ইজরায়েলের রকেট। ইজরায়ালের মতে ওই বিল্ডিং দুটি হামাসের জঙ্গিরা নিজেদের কাজের জন্য ব্যবহার করত। ইজরায়েলের এই হামলায় হামাসের গাজা পট্টির কম্যান্ডার সহ একাধিক জঙ্গি নিকেশ হয়।
আরো পড়ুন- ভারতের ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশকেই করোনা বৃদ্ধির জন্য দায়ী করল WHO

ইজরায়েলের সেনা বুধবার জানিয়েছে যে, সোমবার হিংসার শুরু হওয়ার পর থেকে গাজা পট্টির থেকে ইজরায়েলের দিকে ১০৫০ এর বেশি রকেট আর মর্টার হামলা করা হয়। ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ‘আয়রন ডোম” ৯০ শতাংশ রকেট হাওয়াতেই ধ্বংস করে দেয়। ইজরায়েলের আয়রন ডোম বিশ্বের সবথেকে উন্নত অ্যান্টি মিসাইল সিস্টেম বলে পরিচিতি। আসুন এই উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক।
WATCH as the Iron Dome Aerial Defense System intercepts rockets over southern Israel: pic.twitter.com/xUz3bMuTzz
— Israel Defense Forces (@IDF) May 12, 2021
ইজরায়েলের আয়রন ডোম একটি এয়ার ডিফেন্স সিস্টেম যা ইজরায়েলেই তৈরি করা হয়েছে। এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করার জন্য আমেরিকার থেকে আর্থিক এবং প্রযুক্তিগত সাহায্য নিয়েছিল ইজরায়েল। উন্নত প্রযুক্তি সম্পন্ন এই আয়রন ডোম কম দূরত্বের এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে রকেট আর মর্টার হাওয়াতেই নষ্ট করা যেতে পারে।

গুরুত্বপূর্ণ বিষয় হল, এই এয়ার ডিফেন্স সিস্টেম সবরকম আবহাওয়াতেই কাজ করে। ২০১১ সালে এই সিস্টেমকে যুক্ত করেছিল ইজরায়েল। এই সিস্টেম র্যাডারের মাধ্যমে শত্রুপক্ষের রকেটকে চিহ্নিত করে আর সেটিকে হাওয়াতেই ধ্বংস করে দেয়। আর এই কারণে প্যালেস্তানের ৯০ শতাংশ অথবা তাঁরও বেশি রকেট ইজরায়েলের মাটি ছুঁতে পারেনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”