মিনাল কান্তি মন্ডল, পূর্ব বর্ধমান ; পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের রসুলপুরের বাসিন্দা কৌশিক মণ্ডল (14 বছর বয়স) ব্রনক্যান্সার আক্রান্ত। চিকিৎসা করাতে করাতে নুন আনতে পানতা পুরোনোর অবস্থা পরিবারের। বর্তমানে ব্যাঙ্গালোরে চিকিৎসাধীন। যেকোনো ক্যান্সার আক্রান্ত রোগী ও তার পরিবারের ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রথম মানসিক ধাক্কা সামলে ওঠার পর শুরু হয় আসল সংগ্রাম।
আরো পড়ুন- নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হতে পারেন শুভেন্দু?
অর্থের জন্য সংগ্রাম করতে হয় কোনো কোনো পরিবারকে। কিন্তু শুধু আর্থিক বিষয় নয় – একজন ক্যান্সার আক্রান্ত রোগীর দীর্ঘ দিনের সেবা, ডাক্তারের কাছে ছুটোছুটি – অনেক পরিবারেই সকল কর্মকাণ্ডে ছেদ তৈরি করে। ঠিক তেমনটিই হয়েছে এই পরিবারের। এই খবর স্বপ্ন ফাউন্ডেশন এর সদস্যদের কানে আসামাত্র তারা হাজির হয়ে যান কৌশিক মণ্ডলের বাড়িতে।
কৌশিক মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন এবং ভবিষ্যতে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন স্বপ্ন ফাউন্ডেশন এর সদস্যরা।
স্বপ্ন ফাউন্ডেশন এখনো সরকারি স্বীকৃতি পায়নি, কিন্তু এক ঝাঁক তরুণ এর অদম্য ইচ্ছাশক্তির জোরে মানুষকে বাঁচার স্বপ্ন দেখিয়ে চলেছে।
স্বপ্ন ফাউন্ডেশন এর এই সাধু কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।
আগামী দিনে স্বপ্ন ফাউন্ডেশন যাতে আরো সামাজিক কাজের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে এবং অসুস্থ কৌশিক মন্ডল এর এর দ্রুত সুস্থতা কামনা করি।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”