বাংলা হান্ট ডেক্স ; মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনে আদিগঙ্গায় নেমে অভিনব প্রতিবাদ পার্শ্ব শিক্ষকদের। তাঁদের অভিযোগ, ছয় মাস ধরে বেতন পাচ্ছেন না তাঁরা। সেই দাবিতে আদিগঙ্গায় নেমে বেনজির প্রতিবাদ পার্শ্বশিক্ষকদের। দীর্ঘ দিন ধরেই চাকরির দাবিতে সরব পার্শ্ব শিক্ষকেরা। কিছু দিন আগে বিধানসভার গেটে উঠে পড়েছিলেন কয়েকজন শিক্ষক। মঙ্গলবারে ঘটনা নজিরবিহীন, এই বিক্ষোভে প্রশ্ন উঠেতে শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।

যদিও পরে পুলিশের অনুরোধ উঠে আসেন প্রতিবাদীরা। তবে এ জল যে বহু দূর গড়াবে, হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামিত্ররা। আদিগঙ্গার পাশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১০টা ২০ নাগাদ আলিপুর জেলের কাছে একটি দল জমায়েত করে। সেখানে পাঁচ ছ’জন ছিলেন। অপর একটি জমায়েত হয় আলিপুর পোস্ট অফিসের সামনে। পুলিশের যাতে কোনওরকম সন্দেহ না হয় তাই দু’ভাগে ভাগ হয়ে আসেন প্রতিবাদীরা।
এরপরই চুপচাপ চলে আসেন আদিগঙ্গার ধারে। কেউ কিছু বুঝে ওঠার আগেই আদিগঙ্গার খালে ঝাঁপ মারেন প্রতিবাদীরা। অত্যন্ত পরিকল্পিতভাবে এই প্রতিবাদ কর্মসূচি বলেই অনুমান। কারণ, তাঁদের হাতে যে প্ল্যাকার্ড ছিল জলে নামার আগে পর্যন্ত সেগুলি প্লাস্টিকে মুড়ে জামার ভিতরে ঢুকিয়ে রেখেছিলেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।
আরো পড়ুন- মিঠুন চক্রবর্তীর সঙ্গে RSS প্রধান মোহন ভাগবতের বৈঠক, বাংলায় ভোটের আগে জল্পনা তুঙ্গে
কী ভাবে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছে গেলেন, সে বিষয়ে তদন্ত চলছে। জানা গিয়েছে, আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের দিকে লুকিয়ে ছিলেন পার্শ্ব শিক্ষকেরা। আচমকাই তাঁরা গঙ্গায় নেমে পড়েন। আর কিছুটা গেলেই মুখ্যমন্ত্রীর বাড়ি। প্রাক্তন পুলিশ কর্তাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর বাড়িকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে। তা সত্ত্বে কী ভাবে ওই শিক্ষকেরা আদিগঙ্গায় নেমে পড়লেন? যদি কোনও নাশকতামূলক ঘটনা কেউ ঘটাত, তার দায় কে নিত? ঘটনার তদন্ত শুরু করেছে গোয়েন্দা বিভাগ। বিভাগীয় কর্তাদের কাছে কেন এর আগাম খবর ছিল না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”