ধর্মের ভিত্তিতে পড়াশোনা নিয়ে যোগীরাজ্যের মাদ্রাসাগুলি (Madrasa) বারবার শিরনামে এসেছে। এবার উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলির চিরাচরিত সিলেবাসের বদলানো হলো। বুধবার মাদ্রাসা শিক্ষা পরিষদের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষা সংসদ অর্থাৎ ন্যাশানাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের তৈরি করা সিলেবাসেই পড়াশোনা করবে মাদ্রাসার পড়ুয়ারা।
মাদ্রাসা শিক্ষা পরিষদের চেয়ারপার্সন ইফতিকার আহমেদ জাভেদ বলেন, “ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন সিলেবাসে।” জানান, এবারা মাদ্রাসার পড়ুয়ারা অঙ্ক, বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষা পাবে। উল্লেখ্য, গত বছর নভেম্বরে ওয়াকফ বোর্ড জানিয়েছিল, মাদ্রাসার সিলেবাস বদল আসবে। নতুন সিলেবাস তৈরি করবে NCERT। সেই সিলেবাসই রাজ্যে কার্যকর হবে।
আরো পড়ুন- কখনো ঘুষ নেবেননা, শিখিয়ে ছিলেন মা-ই
এছাড়াও ওয়াকফ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আগামী দিনে সব ধর্মের পড়ুয়ারা মাদ্রাসায় শিক্ষা নিতে পারবে। এছাড়াও ইসলামিক স্কুলের আধুনিকিকরণে পড়য়াদের জন্য নির্দিষ্ট রঙের ইউনিফর্ম তৈরি হচ্ছে। ওয়াকফ বোর্ডের প্রধান শাদাব শামস বলেন, “লক্ষ্য হল মাদ্রাসা পড়ুয়াদের মূলস্রোতে আনা। পরবর্তীকালে সিবিএসই অথবা রাজ্যের বোর্ডের অনুমোদনের চেষ্টাও হবে।”
গত অক্টোবর মাসে এক সমীক্ষার পর রাজ্যের ৩০৭টি মাদ্রাসাকে (Madrasa) বেআইনি ঘোষণা করে যোগী সরকার। ওই মাদ্রাসাগুলি একাধিক সরকারি বিধি লঙ্ঘন করায় তাদের বেআইনি ঘোষণা করা হয়েছে, জানিয়েছিল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজেপি (BJP) সরকার। বেআইনি ঘোষিত মাদ্রাসাগুলির মধ্যে রয়েছে ইসলামিক শিক্ষাকেন্দ্র দারুল উল্লামও। মাদ্রাসগুলির প্রশাসনিক সমীক্ষার পরেই সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও জানানো হয়।
প্রসঙ্গত, গত বছরে মাদ্রাসা-সহ রাজ্যের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করতে দেখা গিয়েছে যোগী প্রশাসনকে। এইসঙ্গে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে জোর দিয়েছিল সরকার। সিলেবাসে ধর্মীয় শিক্ষার পাশাপাশি হিন্দি, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান অন্তর্ভুক্ত করা হবে বলেও জানানো হয়েছিল। মাদ্রাসার পড়ুয়াদের অন্য স্কুলের পড়ুয়াদের সমকক্ষ করে তোলাই উদ্দেশ্য, এমনটাই জানিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রক। এদিন কার্যত সেই ঘোষণাই করা হল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”