শুক্রবার রাজ্য জুড়ে তল্লাশি চালিয়েছে ইডি। এরপরই পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা। শুক্রবার টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা, সোনা দেখে চোখ প্রায় কপালে ইডি আধিকারিকদের। তবে শুধু মডেল অর্পিতা মুখোপাধ্যায়ই নয়, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ আরও অনেক ‘মাথা’ নজরে আসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। তার নাম মোনালিসা দাস (Monalisa Das)।
কে এই মোনালিসা দাস?
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, মোনালিসাও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। মোনালিসার নামে অন্তত ১০ টি ফ্ল্যাটের হদিশ পেয়েছে ইডি। ২০১৪ সালে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগ দেন তিনি। ওই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তিনি।
আরো পড়ুন- SSC Recruitment Scam: উদ্ধার করা ২০ কোটি টাকার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই: কুণাল ঘোষ
সূত্রের খবর, অধ্যাপক হিসেবে মোনালিসার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রভাব খাটিয়ে তিনি চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। আর সেই নিয়োগের পিছনেও নাকি পার্থ চট্টোপাধ্যায়ের বিশেষ ভূমিকা ছিল। বর্তমানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চোখ রাখলে দেখা যাবে, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেই রয়েছে মোনালিসা দাসের নাম। ইডি-র নজরে যে মোনালিসা দাস রয়েছেন, তিনিই এই অধ্য়াপিকা বলে জানা যাচ্ছে। মোনালিসা দাসের বাড়ি শান্তিনিকেতনে। শান্তিনিকেতন (Santiniketan) ছাড়াও একাধিক জায়গায় তাঁর নামে ফ্ল্যাট রয়েছে। শান্তিনিকেতনরে বাড়িটির নাম ‘অপা’। শোনা যাচ্ছে, এই সবই আসলে পার্থ চট্টোপাধ্যায়ের। তিনিই মোনালিসা দেবীকে সেসব ফ্ল্যাট দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। তার সত্যতা যাচাই করতে মোনালিসা দেবীকেও জেরার কথা ভাবছে ইডি।


“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব