মালদা: দশম শ্রেণীর ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার একটি গ্রামে । মঙ্গলবার ভোরে ওই কিশোরীকে উদ্ধার করা হয় (Minor Girl Raped)। ভোরেই হরিশ্চন্দ্রপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা কিশোরী । তবে এই খবর চাউর হতেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়েছে । তার খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি ।
আরো পড়ুন- মুকুল রায়ের জায়গায় পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কৃষ্ণ কল্যাণীকে নিলেন স্পিকার বিমান
নির্যাতিতার মা জানান, সোমবার সন্ধেয় মেয়ে বাড়িতেই ছিল । শৌচকর্মের জন্য ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিল । সেখান থেকেই মুখে কাপড় দিয়ে মেয়েকে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক । এরপর মেয়ের হাত-পা দড়ি দিয়ে বেঁধে দেয় সে । মেয়েকে প্রথমে নিয়ে যায় গ্রামের একটি মাঠে । সেখানে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মেয়ের উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত । সেখান থেকে ওই যুবক মেয়েটিকে তাদের বাড়িতে নিয়ে যায় । এরপর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ । শেষ পর্যন্ত ভোর তিনটে নাগাদ ছেলেটির বাবা-মা মেয়েটিকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ।
নির্যাতিতার মায়ের কথায়, “মেয়ে যে বাড়িতে নেই, তা আমি সন্ধে সাতটার সময় জানতে পারি । তখন থেকে মেয়েকে খুঁজতে শুরু করি । ছেলেটির বাড়িতেও মেয়েকে খুঁজতে গিয়েছিলাম । ছেলেটিকেও মেয়ের বিষয়ে জিজ্ঞেস করলাম । কিন্তু সে সবকিছু অস্বীকার করে । মেয়ে আমাকে সব ঘটনা জানিয়েছে । থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ।” নির্যাতিতা কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । পলাতক অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই যুবকের বাবা-মাকেও ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”