নিয়ন্ত্রণ হারিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল বালিবোঝাই লরি। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে, এই লরির গতিবেগ কত ছিল? চালক মদ্যপ ছিল কিনা? কিন্তু জানা গিয়েছে, বালিবোঝাই লরি ভেসেল থেকে পড়ে যায় ভাগীরথী নদীতে। তার জেরে লরির চালক–খালাসি জলের নীচে হাবুডুবু খেতে থাকেন। তবে প্রাণ বাঁচলেন তাঁরা। ঘটনাস্থল কালনা ঘাট।
আরো পড়ুন – গ্রেফতারের শঙ্কা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের
ঠিক কী ঘটেছে কালনায়? স্থানীয় সূত্রে খবর, বালিবোঝাই লরিটি আসানসোল থেকে চাকদহ যাচ্ছিল। তখন ভাগীরথী নদী পার করার জন্য কালনা ঘাটে এসে দাঁড়ায় লরিটি। আর ভেসেলে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যায়। আর সঙ্গে সঙ্গে বালিবোঝাই লরিটি হুড়মুড়িয়ে ভাগীরথী নদীতে তলিয়ে যায়। এমনকী প্রায় ৩০ ফিট নীচে তলিয়ে যায় লরিটি।
তারপর ঠিক কী ঘটল? জলে তলিয়ে যাচ্ছে দেখে চিৎকার জুড়ে দেন চালক–খালাসি। ওখানে থাকা মানুষজন তড়িঘড়ি ব্যবস্থা করেন তাঁদের বাঁচাতে। এমনকী জলের নীচে আটকেও পড়েন চালক–খালাসি। তারপর মানুষজনের চেষ্টায় আটকে থাকা দরজা খুলে বেরিয়ে আসেন চালক–খালাসি। তাঁদের প্রাণে বাঁচানো গিয়েছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সবাই।
ইতিমধ্যেই এই ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে কালনার ঘাটের সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনার জেরে বেশ খানিকক্ষণ বন্ধ ছিল কালনা ঘাটের ফেরি পরিষেবা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালনা পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি। তলিয়ে যাওয়া চালকের নাম শাহবার হোসেন মণ্ডল এবং খালাসিকে আটক করে পুলিশ থানায় নিয়ে গিয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”