ডিসেম্বর থেকে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এবার এই অভিযোগে আন্দোলনে নামার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুর্গাপুরে পৌঁছে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী। ডাক দিলেন, আগামী ৫ ও ৬ জুন রাজ্যের সব ব্লকে, বুথে প্রতিবাদ মিছিলের। কেন্দ্র টাকা না দিলে আন্দোলনকে দিল্লি নিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন মমতা।
আরো পড়ুন- আইপিএল ফাইনাল দেখতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সস্ত্রীক হাজির অমিত শাহ
এদিন দূর্গাপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘বাংলা কিন্তু ১০০ দিনের কাজে প্রথম। ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকারের টাকা নয়। এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়। এটা আমাদের প্রাপ্য টাকা। এটা নয়, এটা আমাদের দয়া করছে। এই প্রাপ্য টাকা আদায়ের জন্য তৃণমূলের সব শাখা সংগঠন রাস্তায় নামবে।’ এই প্রসঙ্গে তিনি জানান, ‘সংবিধানে নিয়ম আছে, ১০০ দিনের কাজ যারা করবে, তাঁরা ১৫ দিনের মধ্যে টাকা পাবে। কিন্তু কেন্দ্রীয় সরকার নোংরা খেলা খেলছে। ৫ মাস ধরে তাঁরা টাকা দিচ্ছে না। গরিব মানুষগুলি কাজ করেছে। কিন্তু টাকা পাচ্ছে না। তৃণমূলের প্রতিটি ব্লক ইউনিটগুলি আছে, তাঁদের প্রত্যেককে বলছি, একসঙ্গে মিলে আন্দোলনে নামুন। মানুষের পাওনাটা আটকে দেওয়া হয়েছে। আগামী ৫ ও ৬ জুন প্রতিটি গ্রামে গঞ্জে ও শহরের বিভিন্ন জায়গায় মিছিল করুন।’
সোমবার পুরুলিয়ায় জনসভা করবেন মমতা। তার আগে রবিবার দুর্গাপুর আসেন তিনি। সেখানে দাঁড়িয়েই তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জয়ী করার জন্য আসানসোলবাসীকে ধন্যবাদ জানান মমতা। বলেন, ‘‘আসানসোলের মানুষের কাছে কৃতজ্ঞ।’’ জুনের শেষ সপ্তাহে তিনি আসানসোলে একটি জনসভা করবেন বলেও জানান।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”