প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী রশিদ খান (Rashid Khan)। মাসখানেক ধরেই আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার তাঁকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে সঙ্কটজনক অবস্থায় আইসিইউ-এ ট্রান্সফার করা হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন শিল্পী। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা বিফলে গেল। এদিন হাসপাতালে দুপুর ৩.৪৫-এ তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া শিল্পী মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগর থেকে সরাসরি ওই হাসপাতালে চলে যান।
উত্তরপ্রদেশের হলেও সবসময় বাংলাকে ভালোবেসে এখানেই থেকেছেন তিনি। আজ রাতে পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে তাঁর দেহ। কাল গান স্যালুটের পর দেহ যাবে বাড়িতে।
আরো পড়ুন- ১০ বছর পর উচ্চমাধ্যমিকের সিলেবাস বদল! কবে থেকে চালু হবে নতুন পাঠ্যসূচি?

রামপুর-সাসওয়ান ঘরানার প্রতিষ্ঠাতা ইনায়েত হুসেন খাঁ-সাহিবের প্রপৌত্র উস্তাদ রশিদ খান। এই ঘরানার অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত শিল্পী। উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম তাঁর। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে, যিনি সম্পর্কে তাঁর দাদু। তবে শুধু দাদুর কাছেই নয়, গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন তিনি, যিনি সম্পর্কে রশিদের মামা।
শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম দিকপাল রশিদ কিন্তু শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীতেই আটকে থাকেননি। হিন্দি ও বাংলা ছবিতেও গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীত ও কনটেম্পোরারি সুরের মিশেলে সেই সব গান নতুন জেনারেশেনের কাছে জনপ্রিয়তা পেয়েছে। একবার পন্ডিত ভীমসেন যোশী রশিদ খান সম্পর্কে বলেছিলেন যে, ভারতীয় সঙ্গীতের ভবিষ্যৎ রশিদ খানের হাতে নিশ্চিন্ত। সঙ্গীতের জগতে পন্ডিতজীর মানও রেখেছেন উস্তাদ রশিদ খান। ২০০৬ সালে একই বছরে তিনি ‘পদ্মশ্রী’ ও ‘সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’ সম্মানে ভূষিত হন। গত বছর অর্থাৎ ২০২২ সালে ‘পদ্মভূষণ’ সম্মানে সম্মানিত হন শিল্পী। তাঁর অসুস্থতার খবরে চিন্তিত ছিলেন অনুরাগীরা।
প্রায় একমাস ধরে বাইপাসের ধারের হাসপাতালে ভর্তি আছেন উস্তাদ রশিদ খান। প্রস্টেট ক্যানসারে ভুগছেন রামপুর-সাসওয়ান ঘরানার এই শিল্পী। তারই চিকিৎসা চলছিল, চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছিলেন সঙ্গীতশিল্পী, কিন্তু আচমকাই ছন্দপতন হয় ডিসেম্বরের শেষে। হঠাৎই সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। তারপরেই ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় ৫৫ বছর বয়সী সঙ্গীতশিল্পীকে। মঙ্গলবার জানা যায় যে অতিসংকটজনক হয়েছে তাঁর শারীরিক অবস্থা। তারপর বুধবার দুপুর ৩ টে ৪৫ নাগাদ প্রয়াত হন তিনি।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি