আগামী ৪ বছরেই ঢেলে সাজানো হবে বিএসএনএলকে। বিরোধীদের অভিযোগ, এয়ার ইন্ডিয়ার মতো বিএসএনএলকেও বিক্রি করে দিতে চাইছে কেন্দ্র। এরকম এক পরিস্থিতিতে বিএসএনএলকে টেনে তুলতে এই সংস্থায় ১.৬৪ লাখ কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করল কেন্দ্র।
আরো পড়ুন- টাকার পাহাড় নিয়ে যেতে অর্পিতার ফ্ল্যাটে এল ট্রাক, ২০টি ট্রাঙ্ক ভরে নিয়ে যাওয়া হবে উদ্ধার হওয়া টাকা
বুধবার কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন বিএসএনএলকে চাঙ্গা করতে সরকার ১.৬৪ লাখ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই টাকা খরচ করে সংস্থার পুরনো বকেয়া মোটানো হবে, পাশাপাশি পরিষেবার উন্নতির জন্য পরিকাঠামো খাতে খরচ করা হবে। ভারত ব্রডব্রান্ড নিগম লিমিটেডের সঙ্গে মিলে বিএসএনএল ফাইবারকে আরও উন্নত করা হবে।

ওই অনুদানের কথা বলতে গিয়ে বৈষ্ণব বলেন, নগত অনুদান হিসেবে বিএসএনএলকে দেওয়া হবে ৪৩, ৯৬৪ কোটি টাকা। পাশাপাশি বিভিন্ন খাতে খরচের জন্য ৪ বছরে দেওয়া হবে ১.২ লাখ কোটি টাকা। এছাড়া বিএসএনএলকে দেওয়া ৪জি ব্যান্ড। ৪জি টেকনোলজির উন্নতির জন্য ৪ বছরে খরচ করা হবে ২২,৪৭১ কোটি টাকা। পরিকাঠামোর উন্নতির জন্য বিএসএনএলকে জুড়ে দেওয়া হবে ভারত নেটের সঙ্গে। এমনটাই জানিয়েছে কেন্দ্র।


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI