এবার স্বাস্থ্য সাথী প্রকল্পের অন্তর্ভুক্ত বেসরকারি হাসপাতালগুলো কে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন স্বাস্থ্যসাথীর রোগী ফেরালেই বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল। মুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য সাথী প্রকল্পের অন্তর্ভুক্ত বেসরকারি হাসপাতাল গুলোর সঙ্গে চুক্তি করে ১২০০ কোটি টাকার স্বাস্থ্যবিমা খরচ করেছে রাজ্য সরকার। এত টাকা খরচ করার পরও কোন হাসপাতাল যদি রোগী ফেরায় তাহলে করা ব্যবস্থা তো নিতেই হবে।
গত ২০১৭ সালের পয়লা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য চালু করেছিল স্বাস্থ্য সাথী প্রকল্প, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে সঙ্গে ১৫০০ হাজার বেসরকারি হাসপাতাল কে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু নানা অজুহাত দেখিয়ে বেসরকারি হাসপাতালগুলো রোগী ফেরত পাঠাচ্ছে বলে বিস্তর অভিযোগ আসছে। নবান্ন সূত্রে খবর চালু হওয়ার দিন থেকে আজ পর্যন্ত প্রায় ৪ হাজার প্রত্যাখ্যানের অভিযোগ পাওয়া গেছে। কিন্তু স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপের কয়েক ঘন্টার মধ্যেই রোগী ভর্তি করতে হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হয়েছে। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে দিয়ে বলেন কোটায় নির্দিষ্ট করে গরীব মানুষকে চিকিৎসা দেওয়ার কথা ছিল বেসরকারি হাসপাতাল গুলোর। কিন্তু সেটা ওরা করে না। তাই এবার মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা স্বাস্থ্যসাথী প্রকল্পের রোগী ফেরালেই বেসরকারি হাসপাতালগুলো লাইসেন্স বাতিল করা হবে’।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI