কাবুলঃ আফগানিস্তানে ক্ষমতা দখলের পর এরকম একটা জল্পনা ছিলই। এবার সেই জল্পনাকে সত্যি করে দেশে আফিম-সহ সমস্ত ধরনের মাদকের চাষ নিষিদ্ধ করলো তালিবান (Tahliban) । বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদক দেশ আফগানিস্তান (Afghanista)। রবিরার সেখানেই আফিম-সহ সব ধরনের মাদকের চাষ বন্ধ করে দিল তালিবান। তালিবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এক আদেশে বলেছেন, “আফগানিস্তানের ইসলামিক এমিরেটের সর্বোচ্চ নেতার আদেশ অনুসারে সমস্ত আফগানদের জানানো হচ্ছে যে, এখন থেকে সারা দেশে আফিম চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।”
আরো পড়ুন- ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষনের অভিযোগ নাবালকের বিরুদ্ধে
কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদিক সম্মেলনে বলেছে, “সরকারি নির্দেশ লঙ্ঘন করলে শরিয়া আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। ফসল ধ্বংস করা হবে। আদেশ লঙ্ঘনকারীর সঙ্গে শরিয়া আইন অনুযায়ী আচরণ করা হবে।”। আদেশে আরও বলা হয়, অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার বা পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ২০০০ সালের শেষের দিকে আফগানিস্তানে শাসনের সময় তালিবান-রা আফিম চাষ নিষিদ্ধ করেছিল। কারণ, তারা আন্তর্জাতিক বৈধতা চেয়েছিল। কিন্তু মারাত্মক সমালোচনা ও বাধার সম্মুখীন হয়েছিল। পরে বাধ্য হয়ে অবস্থান পরিবর্তন ঘটে।
আফগানিস্তানের আফিম উৎপাদন জাতিসংঘ অনুমান করে। ২০১৭ সালে আফিম উৎপাদনের পরিমাণ ও মূল্য $1.4 বিলিয়নে পৌঁছয়। সম্প্রতি সেই উৎপাদন আরও বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
তাঁদের আরও দাবি, দেশের ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি দক্ষিণ-পূর্ব প্রদেশের বাসিন্দাদের অবৈধ ফসল ফলাতে প্ররোচিত করেছে। যা তাদের গমের মতো বৈধ ফসলের চেয়ে দ্রুত এবং বেশি আয় আনতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক হেলমান্দের এক বলেন, সম্প্রতি আফিমের দাম বেড়েছে। দাম ইতিমধ্যে দ্বিগুণেরও বেশি হয়েছে। কারণ, তালিবানরা আফিম চাষ নিষিদ্ধ করবে বলে আগেই প্রচার হয়ে যায়।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI