ইন্দোরঃ নেশার ঘোরে গানের তালে নাচতে নাচতে নিজের বুকেই ছুরি দিয়ে বারবর আঘাত করে যুবক। তার পরেই তার মৃত্যু হয়। এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের বনগাঙ্গা এলাকায়। মৃত যুবকের নাম গোপাল সোলাঙ্কি। বয়স ৩৮ বছর ।
আরো পড়ুন- রাজ্যে ৫০ লক্ষ রেশন কার্ড বাতিল করল খাদ্য দফতর! বেশিরভাগটাই নকল আর জাল
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে নেশা করে ‘হোলিকা দহন’ পালন করছিলেন এক যুবক। গানের তালে তালে সকলেই নাচছিলেন। হাতে ছুরি নিয়ে নাচছিলেন গোপাল। সেই সময় একটি স্টান করার সময় নিজের বুকেই একটি ছুরি দিয়ে বারবার আঘাত করে (৩৮) গোপাল। সেই অবস্থাতেও নাচছিলেন তিনি। বন্ধুরাও লক্ষ করেননি কী সর্বনাশ করে ফেলেছেন গোপাল!
A man succumbed to injuries in Indore, he was dancing with a knife in his hand during holi celebrations stabbed himself, he was taken to a hospital where the doctors declared him dead @ndtv @ndtvindia pic.twitter.com/7tbGC9T9BB
— Anurag Dwary (@Anurag_Dwary) March 19, 2022
নেশার ঘোরে গোপাল নিজেও বুঝতে পারেননি যে গুরুতর জখম হয়েছেন তিনি এবং বুক থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। ইতিমধ্যেই সেই দৃশ্য চোখে পড়ে এক মহিলার। তিনি দৌড়ে এসে গোপালকে সতর্ক করেন। রক্তে হলুদ জামার বাঁ দিকটা লাল হয়ে গিয়েছিল। সম্বিৎ ফিরতেই গোপালকে টলতে টলতে সেখান থেকে চলে যেতে দেখা যায়।
গুরুতর জখম অবস্থায় গোপালকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI