বাংলাহান্ট ডেক্সঃ কলেজ খোলার প্রথম দিনেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ালেন ছাত্রীরা। সরস্বতী পূজার দায়িত্ব কে বা করা নেবে সেটা নিয়ে কলেজের ভেতরে পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই দল ছাত্রী। যাকে এক কথায় বলে চুলোচুলি। বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটেছে হাওড়ার লালবাবা কলেজে। অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
আরো পড়ুন- UP Election : টিকিট মেলেনি, উত্তরপ্রদেশে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন ক্ষুব্ধ ‘মোদি’
কলেজ সূত্রে জানা গেছে, কলেজের সাংসদ দখল নিয়ে হাওড়ার দুই তৃণমূল কংগ্রেসের নেতার দু’টি আলাদা আলাদা লবি লালবাবা কলেজে সক্রিয়। তাঁদের অনুসরণকারীদের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা লড়াই থাকলেও সরস্বতী পুজোকে কেন্দ্র করে লড়াইটা একেবারেই সামনে চলে এসেছে।
নিগৃহীতা ছাত্রী আগমনী জানিয়েছেন, এদিন ক্লাস শেষে তিনি যখন যাচ্ছিলেন তখন তাঁকে কলেজের এক ইউনিট মেম্বার চড় মারে। এরপর আরও চার থেকে পাঁচজন ছাত্রী তাঁকে মারধর করে বলে আগমনীর অভিযোগ। তাঁর অভিযোগ, হামলাকারীরা মারধরের সময় জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তুফান মণ্ডলের নাম নিয়ে জানান, তুফান তাঁদের সঙ্গে আছেন।
যদিও তুফানের দাবি, তিনি কাউকে কোনও গোলমাল করতে শিখিয়ে দেননি। পাশাপাশি, হাওড়ায় তৃণমূল ছাত্র পরিষদের কোনও আলাদা আলাদা লবি নেই বলেও দাবি করেন তুফান।
কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, বুধবারই তিনি সকলের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন সকলকে একসঙ্গে পুজো করতে হবে। কিন্তু তারপরেও এই গোলমাল নিয়ে অধ্যক্ষ বলেন, ‘পুলিশের কাছে আমি অভিযোগ করেছি।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI