বাংলাহান্ট ডেক্সঃ সংসদে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট (Union Budget 2022) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে দুটো বিষয় নিয়েই আগ্রহ তুঙ্গে। সাধারণ মানুষ জানতে চায় আয়করে ছাড় মিলল কিনা আর সস্তা হল কোন সরঞ্জাম, কোন দ্রব্যেরই বা বাড়ল দাম। ফেব্রুয়ারির মাস পয়লায় পেশ করা কেন্দ্রীয় বাজেটে আয়করে মিলল না ছাড়। যা নিয়ে কার্যত হতাশ মধ্যবিত্ত। তবে শুল্ক ছাড় দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। ফলে করের বোঝা কমে সস্তা হয়েছে কিছু জিনিস। একই ভাবে দাম বেড়েওছে বেশ কিছু দ্রব্যের। সেগুলি কী কী? জেনে নিন—
দাম কমছে-
সস্তা হচ্ছে মোবাইল।
কমছে চার্জারের দাম।
কৃষি যন্ত্রপাতির দামও কমবে।
কেন্দ্রীয় বাজেটে দাম কমতে চলেছে পোশাকের।
পালিশ করা হিরের উপর শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। ফলে দাম কমবে হিরে এবং হিরের গহনার।
দাম কমেছে গ্রহরত্নেরও।
সস্তা হচ্ছে চামড়াজাত দ্রব্য। ফলে দাম কমবে চামড়ার জুতো, চামড়ার ব্যাগ, বেল্ট ইত্যাদির।
পেট্রোপণ্য যেমন কেরোসিন, গ্যাসোলিন, জ্বালানি তেল, ডিজেল জ্বালানি, তরল প্রাকৃতিক গ্যস, তরল পেট্রোলিয়াম গ্যাসর দাম কমছে।
দাম কমছে ইমিটেশনের গহনার।
সস্তা হবে বিদেশ থেকে আনা যন্ত্রপাতিও।
দাম বাড়ছে-
দাম বাড়ছে ইস্পাতজাত দ্রব্যের। ফলে স্টিলের বাসনের দামও বাড়বে।
বাড়ছে বিদেশ থেকে আনা ছাতার দামও।
Customs duty on cut & polished diamonds, gems to be reduced to 5%: Finance Minister Nirmala Sitharaman#Budget2022 pic.twitter.com/66eL5r8deo
— ANI (@ANI) February 1, 2022
একনজরে বাজেট ২০২২
৫ বছরে ৬০ লক্ষ কর্মসংস্থান
আয়করে ছাড় নয়, জোর করকাঠামোর সরলীকরণে
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি
চলতি বছরই শুরু 5G পরিষেবা
দেড় লক্ষ পোস্ট অফিসে ব্যাংকিং পরিষেবা
দেশের নিজস্ব ডিজিটাল মুদ্রা আনবে RBI
রাজ্যগুলিকে সাহায্য করতে ১ লক্ষ কোটির তহবিল
৪০০টি নতুন সুপারফাস্ট বন্দে ভারত ট্রেন
২৫ হাজার কিলোমিটার নতুন রাস্তা
পড়ুয়াদের সুবিধার্থে ২০০টি টিভি চ্যানেল
জাতীয় পেনশন প্রকল্পে করছাড় ১৪ শতাংশ
চালু হচ্ছে চিপ যুক্ত ই-পাসপোর্ট পরিষেবা

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI