নিউজ ডেস্কঃ সাতসকালে কোচবিহারে চিতাবাঘের আতঙ্ক, ফের লোকালয়ে চলে এলো চিতা বাঘ। জলপাইগুড়ি এই আতঙ্ক কাটিয়ে ওঠার পরই কোচবিহারে এখন চিতা বাঘের আতঙ্ক দেখা দিয়েছে। আজ, বৃহস্পতিবার সকালে লোকালয়ের একটি বাড়িতে ঢুকে পড়ে চিতা বাঘটি। তার জেরেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনাস্থলে পৌঁছেছে বন দফতরের আধিকারিকরা। চিতাবাঘকে খাঁচাবন্দি করতে চেষ্টা করা হচ্ছে।
আরো পড়ুন- ২ ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, ডাক নাও পেতে পারেন বিজেপি থেকে তৃনমূলে আসা বিধায়করা
কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় দেখা মিলেছে চিতাবাঘের। চিতাবাঘটি প্রথমে দেখতে পান মনোজ সরকার।
বৃহস্পতিবার মনোজবাবু ঘুম চোখে শৌচাগার যাচ্ছিলেন। হঠাৎ সামনে কিছু দেখে থমকে যান। তারপর যা দেখলেন তাতে তাঁর ঘুম উড়ে যায়। তারা খেয়ে বাড়িতে ঢুকে যায় চিতাবাঘ টি।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মনোজবাবুর বাড়ির শৌচাগারের সামনে একটি চিতাবাঘ দেখতে পাওয়া যায়। এই খবরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। খবর পেয়ে আসেন বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশও। তবে এত সংখ্যক কৌতুহলী মানুষকে সামলাতে হিমশিম খায় পুলিশ। কেউ কেউ চিতাবাঘ দেখতে পাঁচিল ডিঙিয়ে ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে ওই জায়গায় ১৪৪ ধারা জারি হয়।
ইতিমধ্যেই চিতাবাঘটিকে চিহ্নিত করা গিয়েছে বলে বন দফতর সূত্রে খবর। তবে এ পর্যন্ত তাকে বাগে আনা যায়নি। মনোজবাবুর বাড়ির ভিতর শুরু হয়েছে জাল পাতার কাজ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI