কলকাতাঃ আগামী ২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ৷ নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হতে চলেছে এই সাংগঠনিক নির্বাচন। ইতিমধ্যেই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) রির্টানিং অফিসার হিসেবে তৈরি করেছেন ভোটার তালিকা (Bangla News) । খবর, এই সভায় ডাক নাও পেতে পারেন বিজেপি থেকে তৃনমূলে আসা বিধায়করা।
আরো পড়ুন- সাতসকালে কোচবিহারে চিতাবাঘ! জারি হল ১৪৪ ধারা, হুলুস্থুল কোচবিহারে
লক্ষ্য ২০২৪। মোদি বিরোধীতায় জাতীয় রাজনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি বিরোধিতায় প্রধান মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় সংগঠন ঢেলে সাজাতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী মাসের ২ তারিখ তৃণমূলের সাংগঠনিক ভোট হতে চলেছে। যা ধাপে ধাপে ৩১ মার্চের মধ্যে শেষ করা হবে।

আমন্ত্রিতদের তালিকাও তৈরি হয়েছে। সূত্রের খবর, সেখানে ডাক পাচ্ছেন না দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। ডাক পাচ্ছেন বিজেপির টিকিটে জিতে তৃণমূলে আসা বিধায়করাও। এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য নাম মুকুল রায় (Mukul Roy)। এর পাশাপাশি রয়েছে, বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যাওয়া বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকেও ওই নির্বাচনে ডাকা হবে না বলেই তৃণমূল সূত্রের খবর।
দলীয় সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে আগামী দিনে জাতীয় প্রেক্ষাপটে নজর দিতে চায় তৃণমূল। সূত্রের খবর, বাড়তে পারে ওয়ার্কিং কমিটির সদস্য সংখ্যা। ২০২১ এর ভোটের পরে এই মুহূর্তে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে তৃণমূলের।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI