রাজ্যের করোনা (Coronavirus) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বছরের শুরুতেই বিধিনিষেধ জারি করেছিল নবান্ন। সেই বিধিনিষেধের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করল রাজ্য সরকার। তবে বেশকিছু ছাড় দেওয়া হয়েছে।
শনিবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য কার্যকর বিধিনিষেধের (COVID-19 Restriction) মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হল। তবে মেলা এবং বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে নিয়মবিধি শিথিল করা হয়েছে।
আরো পড়ুন- একজন নেতা বিজেপিকে শেষ করছে, সময়মতো বোম ফাটাব! হুঁশিয়ারি শান্তনুর
আগামী কয়েক দিনের মধ্যে যাঁদের বাড়িতে বিয়ে, নয়া নির্দেশিকায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁরা। করোনা পরিস্থিতিতে সরকারি নিয়ম মেনে এতদিন সর্বাধিক ৫০ জনকে নিমন্ত্রণ করা যেত। ফলে মাথায় হাত পড়েছিল অনেকেরই। লাটে উঠেছিল ক্যাটারিং ব্যবসা। তাঁদের কথা মাথায় রেখে বিয়ের অনুষ্ঠানে জমায়েতে ছাড় দিল রাজ্য সরকার। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০ জনের বদলে সর্বাধিক ২০০ জনকে আমন্ত্রণ জানানো যাবে। অথবা ম্যারেজ হলের ‘ক্যাপাসিটি’র ৫০ শতাংশ পর্যন্ত লোকজনকে আমন্ত্রণ করা যাবে।
তবে পুরনো নিয়ম মেনেই বন্ধ থাকছে স্কুল-কলেজ-সহ যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অফিসে হাজিরা থাকছে ৫০ শতাংশ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাত ১০টা পর্যন্ত চলবে ট্রেন। নিয়ম মেনে খুলবে শপিং মল, বার-রেস্তরাঁ, সিনেমা হল। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা থাকবে সাঁলো-পার্লারও। রাত্রিকালীন কারফিউ জারিই থাকছে রাজ্যে। মাস্ক ছাড়া রাস্তায় বেরনো চলবে না। নিয়ম ভাঙলে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI