বাংলাহান্ট ডেক্সঃ সমস্ত জল্পনার অবসান। আসন্ন উত্তরপ্রদেশের নির্বাচনে (UP Assembly Polls 2022) গোরক্ষপুর (Gorakhpur) থেকেই লড়বেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার উত্তরপ্রদেশ ভোটের (UP Assembly Polls 2022) প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)। তাতেই স্পষ্ট হল যে মথুরা বা অযোধ্যা নয়, নিজের কেন্দ্র থেকেই ভোটে লড়বেন যোগী।
আরো পড়ুন- ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’, অভিষেকের ভাইয়ের দাবিতে কল্যাণের ডানা ছাঁটার ইঙ্গিত
এই প্রথম বিধানসভা ভোটে লড়াই করবেন যোগী আদিত্যনাথ। ফলে কোথা থেকে দাঁড়াবেন তিনি তা নিয়ে জল্পনা তৈরি হয়। বিজেপি সূত্রে জানা যায়, অযোধ্যা থেকে ভোটে প্রতিন্দন্দ্বিতা করতে চেয়ে নিজেই দলকে প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উঠে এসেছিল মথুরার নামও। উন্নয়নের খতিয়ান থাকলেও উত্তরপ্রদেশে প্রচারে ফের হিন্দুত্বকে ইস্যু করেছে গেরুয়া বাহিনী। সেই বার্তা আরও প্রকট করতেই রামজন্মভূমি অযোধ্যা থেকে যোগীর ভোটে লড়াইয়ের কথা শোনা যায়। কিন্তু, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটল।
Uttar Pradesh | CM Yogi Adityanath to contest UP Polls from Gorakhpur: BJP pic.twitter.com/AhVZojoOLt
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 15, 2022
গোরক্ষপুর পম্দ শিবিরের দুর্গ। গত দু’বার এই কেন্দ্র থেকেই সাংসদ হয়েছেন যোগী। পরে মুখ্যমন্ত্রী হলে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হলেও উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য নন যোগী। উত্তরপ্রদেশের বিধান পরিষদ থেকে তিনি নির্বাচিত হয়েছেন তিনি।
ফলে এই প্রথমবার উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রার্থী হয়ে প্রত্যক্ষভাবে নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করছেন যোগী আদিত্যনাথ। আর তাঁকে টিকিট দেওয়া গল গেরুয়া দুর্গ গোরক্ষপুরেই।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI