ভোর হতে না হতেই গঙ্গাসাগর (Ganga Sagar) সমুদ্র সৈকতে জনজোয়ার। কাতারে কাতারে পুণ্যার্থী। কোভিডের বিধি নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে চলল দেদার মকর সংক্রান্তির পুণ্যস্নান। সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা থাকলেও কোনও ভাবেই তা মানা হল না।

সবাই যাতে কোভিভ বিধি মেনে চলে, সেইজন্য মাইকে অনবরত প্রচার করে যাচ্ছিল পুলিশ প্রশাসন। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষণ নেই কারও। তবে অনেকের মুখেই দেখা মিলল না মাস্কের। কারও মাস্ক সেই থুতনিতে এসে ঠেকেছে। মাস্ক না পরার পিছনে রয়েছে বেশ কিছু অজুহাতও।

তাঁদের একটাই বক্তব্য, এই পুন্যতিথিতে গঙ্গাস্নান (Gangasagar) করলে তবেই মুক্তি মিলবে। এই উদ্দেশ্য নিয়েই লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে (Gangasagar)।যার ফলে সকাল থেকে করোনা বিধি সকাল থেকেই প্রায় উধাও।

দেশে তথা রাজ্য জুড়ে হু-হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মেলায় প্রবেশের আগে করোনাবিধির যে কড়াকড়ি লক্ষ করা যাচ্ছিল, তা স্নানের সময় দেখা যায়নি। মানা হচ্ছে না সামাজিক দূরত্ববিধিও। করোনা বিধির তোয়াক্কা না করেই এক সঙ্গে বহু মানুষের ভিড়ে সংক্রমণ কতটা ঠেকানো যাবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

পাশাপাশি শুক্রবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে সাগর উপকূলে। তবুও মানুষের উৎসাহে খামতি দেখা যায়নি। কপিল মুনির মন্দির চত্বরেও পুণ্যার্থীদের ভিড় ছিল। এ দিকে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে মেলায় ঘুরে ঘুরে নজরদারি চালাচ্ছেন হাইকোর্ট-এর নির্দেশে তৈরি হওয়া কমিটির সদস্যরা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI