করোনার কবলে নাজেহাল রাজ্যবাসী। তাই ইতিমধ্যে রাজ্যে নানান বিধিনিষেধ চালু করা হয়েছে। এরই মাঝে বন্ধ হলো তারকেশ্বরের একাধিক মেলা ও খেলা। বর্তমানে তারকেশ্বর ব্লকে মোট আক্রান্তের সংখ্যা ১১ জন। তাই সংক্রমণ রুখতে এরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন। আজ মানুষদের সচেতন করার লক্ষ্যে পৌরসভার পক্ষ থেকে করোনা নিয়ে সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হবে।
তারকেশ্বর পৌরসভা এলাকার ১০ নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক। এলাকায় একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। পাশাপাশি পৌরসভার বাংলা সহায়তা কেন্দ্রের এক কর্মী আক্রান্ত হয়েছেন। তাই বাংলা সহায়তা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। তারকেশ্বরের গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে রামনগর বিদ্যাসাগর মেলা, তারকেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে এমএলএ কাপ ও প্রকৃতি মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পরবর্তীতে তারকেশ্বরে পরিস্থিতি আরও গুরুতর অবস্থায় পৌছলে, প্রশাসন কড়া বিধিনিষেধ চালু হতে পারে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI