ফের অসংলগ্ন মুকুল রায়! শুক্রবার শান্তিনিকেতনে গিয়ে বললেন, “এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি বিপুল ভাবে জয়ী হবে।” সংবাদমাধ্যমকে যখন এমন কথা মুকুল বলছেন তখন তাঁর একেবারে পাশেই দাঁড়িয়ে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তাকে তখন কেউ একজন ভুল ধরিয়ে দেন বিজেপি নয় তৃনমূল হবে। এরপর তিনি আরও মারাত্মক কথা বলেন, ” তৃণমূল তো বটেই। ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল “। অনুব্রত-সহ উপস্থিত তৃণমূল নেতারা সকলেই তখন অস্বস্তিতে পরে যান। প্রকাশ্যে কিছু না বললেও পরে তাঁরা জানান, শারীরিক অসুস্থতার কারণেই মুকুল এমন অসংলগ্ন কথা বলে ফেলেছেন।
আরো পড়ুন- মুকুল এখনও বিজেপি-তেই আছেন ! অধ্যক্ষকে লিখিতভাবে জানালেন রায়বাবু
এটাই প্রথম নয়। এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছেন মুকুল রায়। পুরনো দলে নতুন করে যোগদানের পরে তিনি কৃষ্ণনগরে গিয়ে একাধিক বার বিজেপি-র জয় এবং তৃণমূলের পরাজয়ের কথা বলেছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বরা তখনো তাকে ভুল ধরিয়ে দেন। শেষে, মুখ ফস্কানো কথা ঢোঁক গিলেছিলেন কোনও রকমে। এরপর মুকুল বলে বসেন, ‘‘ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি, তৃণমূল পর্যুদস্ত হবে এবং এই কৃষ্ণনগরে নিজেদের স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করবে বিজেপি নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করবে।’’ মুকুলের মন্তব্যে অস্বস্তিতে পড়ে যান তাঁর সঙ্গে থাকা স্থানীয় তৃণমূল নেতৃত্ব। চার পাশ থেকে তাঁরা ধরিয়ে দেন, ‘‘দাদা ওটা তৃণমূল হবে।’’ তাতে ভুল শুধরে নিয়ে মুকুল বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস হেরে যাবে মানে নিজস্ব ভূমিকায় ফিরে আসবে। নিজের ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠা করবে।’’
আরো পড়ুন- শিক্ষাক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন রাজ্যপাল, ধনকড়কে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার ভাবনা
এবার মুকুল রায়ের অসংলগ্ন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিল তৃণমূল কংগ্রেস। তৃনমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় শুক্রবার জানান, সাম্প্রতিক সময়ে তাঁর কিছু মন্তব্য থেকে বোঝা যাচ্ছে মানসিক ভারসাম্য হারিয়েছেন। ফলে কোনও বক্তব্যই দলের নয়। দলের কোনও পদাধিকারীও তিনি নন।
দেখুন ভিডিও-

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি