‘রাজ্যের শিক্ষাক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। নির্দিষ্ট সময়ের জন্য চ্যান্সেলর পদ থেকে তাঁকে সরানোর ভাবনা। সেই পদে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) বসানোর ভাবনা। খতিয়ে দেখা হচ্ছে সাংবিধানিক ও আইনি দিক”, ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)।
আরো পড়ুন- মুকুল এখনও বিজেপি-তেই আছেন ! অধ্যক্ষকে লিখিতভাবে জানালেন রায়বাবু
আজ ব্রাত্য বসু বলেন, ‘যদি দিনের পর দিন এভাবে ফাইল ফেলে আটকে রাখেন, বিন্দুমাত্র সহযোগিতার মনোভাব না দেখান, তাহলে কেরলের রাজ্যপাল যেটা বলেছেন, অন্তবর্তী সময়ের জন্য চ্যান্সেলর পদে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে পারি কি না, সেটা খতিয়ে দেখব। উনি যদি শিক্ষার সঙ্গে জড়িত কোনও কাজ না করে শুধু ট্যুইট করা আর ফেসবুকে যাওয়া করেন, তাহলে আমরা সেটা গ্রহণ করছি না। উনি তো সহযোগিতার রাস্তায় আসবেন। ওঁর পদের যে কাজ, সেটা উনি ভুলে যাচ্ছেন। অতীতে কোনও রাজ্যপালের সময় এরকম হয়নি। কেরলের রাজ্যপাল কিছুদিন আগে এরকম কথাই বলেছেন। আমরা তাঁর কথার পুনরাবৃত্তি করছি মাত্র। কোনও রাজ্যপাল যখন তাঁর রাজ্যের ক্ষেত্রে এই কথা বলছেন, তখন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সব রাজ্যেই সেটা হতে পারে।’
দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের সঙ্গে সংঘাত লেগেই রয়েছে রাজ্যপালের। একাধিকবার রাজ্যের বিরুদ্ধে নানা ইস্যুতে তোপ দেগেছেন জগদীপ ধনকড়। প্রশাসনিক, শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। সরকারি বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্যদের বৈঠকে ডেকেছেন একাধিকবার। কেউ সেই বৈঠকে অংশ নেননি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের বৈঠকে ডাকা হলেও পরপর দু’বার অংশ নেননি কেউ। তা নিয়ে বেজায় ক্ষুব্ধ রাজ্যপাল। তার পালটা জবাব দিতে গিয়ে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত যে আরও একবার চরমে উঠল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি