শুধু আসনের নিরিখে নয়। কলকাতা পুরভোটে তৃণমূলের বিপুল জয় সংখ্যাতত্ত্বের দিক থেকেও রীতিমতো চমকপ্রদ। রাজ্যের শাসকদল কলকাতা পুরসভায় শুধু যে ১৩৪টি আসন জিতেছে তাই নয়, সেই সঙ্গে আট মাসে ভোট বাড়ল ১৫ শতাংশ। গত দু’দশক ধরেই ক্রমাগত উত্থান দেখা গিয়েছে তৃণমূলের। কিন্তু মঙ্গলবার কলকাতা যা দেখল, তা আগে কখনও হয়নি। কোনও রাজনৈতিক দল মাত্র আট মাস সময়ের মধ্যে ১৫ শতাংশ ভোট বাড়িয়েছে এমন নজিরও খুব বেশি পাওয়া যাবে না। কিন্তু সেটাই করে দেখিয়েছে তৃণমূল। মহানগরের বুকে তৃণমূলের এই বিপুল সাফল্য এককথায় বেনজির।
আরো পড়ুন- বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ ! কলকাতা পুরভোট নিয়ে বিরোধীদের তোপ মমতার
গত পুরসভা নির্বাচনের ফলাফলের সঙ্গে এবারে ফলাফলের তুলনা করলে। ২০১৫ পুরভোটের তুলনায় তৃণমূল এবার ২০টি আসন বেশি পেয়েছে। ভোট বেড়েছে প্রায় সাড়ে ২১ শতাংশ। গত পুরভোটে মহানগরে তৃণমূল পেয়েছিল ৫০.৬ শতাংশ ভোট। সাধারণত, দশবছর কোনও দল ক্ষমতায় থাকলে তাদের বিরোধীদের পাশাপাশি লড়তে হয় প্রতিষ্ঠান বিরোধিতার সঙ্গেও। কিন্তু সেই প্রতিষ্ঠান বিরোধিতা টপকে কোনও দলের এই পরিমাণ ভোট বাড়ানো মুখের কথা নয়।
কোন জাদুতে এই বিরাট সাফল্য তৃনমুলের?

বিশ্লেষকদের মতে, তৃণমূলের এই জয় প্রত্যাশিতই ছিল। কারণ, একুশের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর রাজ্যে তৃণমূলের পক্ষে একটি বাতাবরণ তৈরি হয়েছে। যা এখনও বজায় আছে। বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় একে একে প্রতিশ্রুতি পূরণ করা শুরু করায় তৃণমূলের পালে আরও হাওয়া আরও বেড়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সরাসরি প্রভাব পড়ছে কলকাতার পুর নির্বাচনে। বিধানসভা নির্বাচনের আগেও রাজ্যে বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প শুরু করেছে সরকার। বিধানসভার পরও লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশনের মতো প্রকল্প রাজ্যে শুরু হয়েছে। যার সরাসরি সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে। স্বাভাবিকভাবেই এই প্রকল্পগুলি সরাসরি তৃণমূলকে ভোটব্যাংকে ডিভিডেন্ট দিচ্ছে।
সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সম্পদ ছিলেনই। সেই সঙ্গে যুক্ত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তৃণমূলের সংগঠনকে নতুন রূপ দিচ্ছেন, তাতে দলের অন্দরে বেশ কিছু পজিটিভ পরিবর্তন দেখা যাচ্ছে। দলের মূল সংগঠন থেকে শাখা সংগঠনগুলিতেও স্বচ্ছতা আসছে।
তাছাড়া, কলকাতা পুরসভা যে ভাল কাজ করেছে, সেটা অস্বীকার করার কোনও জায়গা নেই। শহরের পরিচ্ছন্নতা থেকে শুরু করে পরিকাঠামোগত পরিবর্তন বা সৌন্দর্যায়ন, সবক্ষেত্রেই প্রশংসনীয় কাজ করেছে পুরসভা। যার প্রভাব ভোটারদের মধ্যে ছিলই। নিজেদের এই উন্নয়নের কাজে ভর করেই শাসক শিবিরের তাবড় তাবড় নেতারা ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছেন। অন্যদিকে, বিরোধী শিবিরের বড় কোনও নেতা ভোটের ময়দানেই নামেননি। যার ফলে বিরোধী শিবির যে লড়াইয়ের জায়গাতেও নেই, সেটা ভোটের আগেই প্রায় স্পষ্ট হয়ে যায়।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI