মালদহ জেলায় এখনও প্রায় ৪ লক্ষ ১৩ হাজার মানুষ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি। সাধারণ মানুষ প্রথম ডোজ নেওয়ার পরেও দ্বিতীয় ডোজ নিচ্ছেননা। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও ভ্যাকসিন এর মাত্রা দ্রুত সম্পন্ন করতে স্বাস্থ্য দপ্তর উদ্যোগে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা টিকা এক্সপ্রেসের মাধ্যমে জেলার গ্রামীণ এলাকায় সাধারণ মানুষকে দেওয়া হবে ভ্যাকসিন। মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ১৫ ডিসেম্বর বুধবার থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে আগামী ১৫ ডিসেম্বর থেকে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ ও গাজোল ব্লকে , টিকাএক্সপ্রেস এর মাধ্যমে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ও গাজোল ব্লক টিকা নেওয়া থেকে পিছিয়ে রয়েছে। সেইজন্য স্বাস্থ্য দপ্তরে পক্ষ থেকে তাই এই দুটি ব্লকে প্রথম পর্যায়ে চালু করা হচ্ছে টিকা এক্সপ্রেস। মালদহ জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ এলাকায় হাট বাজার, বাস স্ট্যান্ড, সহ বিভিন্ন জনবহুল এলাকায় স্বাস্থ্য দফতরের কর্মীরা টিকা এক্সপ্রেসের গাড়ি নিয়ে হাজির হবেন। সেখানে টিকা নিয়ে প্রচার করা হবে। টিকা দেওয়া হয়নি তাদের সেখানে ডেকে স্বাস্থ্যকর্মীরা টিকা দিবেন। ভ্রাম্যমান টিকাকেন্দ্রে সমস্ত সুযোগ-সুবিধা থাকবে। জাতীয় স্তরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI