ফুলসজ্জার পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আত্মঘাতী বর। ঘটনাটি ঘটেছে হাওড়ার বোটানিক্যাল গার্ডেন থানা এলাকার শালিমারে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায। কেন ওই যুবক আত্মঘাতী হলেন তা জানতে নববধূ ও পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
জানা গিয়েছে, নিহত যুবকের নাম আদর্শ সাউ (২৪) পেশায় গাড়িচালক। গত ৭ ডিসেম্বর তাঁদের দেখাশোনা করে বিয়ে হয় বারাকপুরের বাসিন্দা বর্ষার সঙ্গে। বৃহস্পতিবার ছিল তাঁদের ফুলসজ্জা।
নববধূ বর্ষা জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠে তাঁকে শৌচাগারে গিয়ে চোখ মুখ ধুয়ে আসতে বলেন স্বামী। শৌচাগার থেকে ফিরে তিনি দেখেন ফুল দিয়ে সাজানো খাটের ওপরেই ঝুলন্ত অবস্থায় রয়েছেন আদর্শ। সঙ্গে সঙ্গে তিনি পরিবারের সদস্যদের ডাকেন। যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পরিবারের তরফে জানানো হয়েছে, দেখাশোনা করে বিয়ে হয়েছিল আদর্শর। তখন কোনও আপত্তি করেননি তিনি। নির্বিঘ্নেই মিটেছিল বিয়ে। বর্ষা বলেন, ‘বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর ফোনে কথা হত। কখনও অস্বাভাবিক কিছু মনে হয়নি। কেন এরকম করল জানি না।’পুলিশ এসে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। যুবক বা তাঁর স্ত্রীর অন্য কারও সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI