উত্তর-পূর্বাঞ্চলে কংগ্রেসের ভাঙন অব্যাহত। মেঘালয়ের পর এবার মিজোরাম। দীর্ঘ টালবাহানার পরও সিদ্ধান্তে অনড় থেকে পদত্যাগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি লাল থানহাওল। মিজোরামে কংগ্রেস ও লাল থানহাওলা প্রায় সমার্থক শব্দ। পাঁচ দফায় ২২ বছরেরও বেশি মুখ্যমন্ত্রী থাকার পাশাপাশি প্রায় পাঁচ দশক তিনিই ছিলেন মিজো কংগ্রেস প্রধান। মাত্র ৩৪ বছর বয়সে ১৯৭৩ সালে তাঁকে প্রদেশ সভাপতি করা হয়। স্বাভাবিকভাবেই গান্ধী পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল প্রবল। কংগ্রেস সূত্রের খবর, প্রায় সপ্তাহ তিনেক আগেই তিনি সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠান। যুক্তি ছিল এবার নতুনদের হাতে কংগ্রেসের দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে। তবে ৮০ বছর বয়সী কংগ্রেসী নেতা যে কিছুতেই রাজনৈতিক বনবাসে যাচ্ছেন না, তার প্রমাণও মেলে পদত্যাগপত্র পাঠানোর পর তাঁর কিছু বক্তব্যে।কংগ্রেস সূত্রের খবর, পুরনো বন্ধু ও বিশ্বস্ত নেতার ইস্তফা অবশ্য শুরুতে স্বীকার করেননি সোনিয়া। বিভিন্নভাবে সিদ্ধান্ত বদল করার বার্তা দেন তিনি। এমনকী, থানহাওলাকে দিল্লিতেও ডেকে পাঠান সোনিয়া। একান্ত সাক্ষাতে তাঁকে কংগ্রেসের শীর্ষ কমিটি কার্যকরি সমিতিতে অন্তর্ভুক্ত করার কথাও বলেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। অবশেষে শনিবার সরকারিভাবে চিঠি পাঠিয়ে তাঁর পদত্যাগ মেনে নেন সোনিয়া। থানহাওলার পদত্যাগের সঙ্গে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার মিল পাচ্ছেন বিশেষজ্ঞরা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI