“শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দিয়ে ভুল করেছিলাম।” এমন আবেদন করে এবার তৃনমূলে ফিরে এলেন কয়েকশো বিজেপি নেতা-কর্মী। তারা মূলত এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বিজেপির হয়ে ভোট করানোর দায়িত্বে ছিলেন।
ফের পূর্ব মেদিনীপুরের (Purba Midnapur) তমলুকে (Tamluk) বিজেপিতে (BJP) ভাঙ্গন। তৃণমূলের (TMC) দাবি, তমলুক নগরমণ্ডলের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী সহ একাধিক নেতা যোগ দিয়েছেন তাদের দলে। বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়েই তৃণমূলে, দাবি করেছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। দলবদলকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। পুর ভোটের আগে ফের বিজেপিতে ভাঙন। ফের পূর্ব মেদিনীপুরের তমলুকে ফাটল ধরল গেরুয়া শিবিরে।
তৃণমূলের দাবি, বৃহস্পতিবার তমলুক নগরমণ্ডলের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী সহ একাধিক নেতা, বুথ সভাপতি যোগ দিয়েছেন তাদের দলে। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রর হাতে থেকে তৃণমূলের পতাকা তুলে নেন যোগদানকারীরা।
বিজেপিত্যাগী নেতা সৌমেন চক্রবর্তী বলেছেন, বিশেষ পরিস্থিতির জন্য বিজেপিতে গিয়েছিলাম, কিন্তু আমার রাজনীতি শুরু এই তৃণমূলে। তাই ফিরে এলাম।
দলবদলকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল বিধায়ক ও সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেছেন, বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়েই ওই নেতারা তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন।
বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক পাল্টা বলেছেন, ওই সমস্ত নেতারা কেউই বিজেপিতে সক্রিয় ছিলেন না। অনেক নেতাই বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন। এতে বিজেপির কিছু ক্ষতি হবে না।তমলুক পুরসভার ২০ টি আসনের মধ্যে একুশের বিধানসভা ভোটের নিরিখে মোট ১২ টিতে এগিয়ে বিজেপি, বাকি ৮টি আসনে এগিয়ে তৃণমূল। এবার সেখানে শক্তি বাড়াল শাসক দল।
বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অনেক নেতাই। ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটিয়েছে তৃণমূল। ভোটের আগে বিজেপিতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি ওই আসন থেকে জিতে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা। এরইমধ্যে তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে নাম লেখানো অনেক নেতাই ফের তৃণমূলে ফিরে এসেছেন। পূর্ব মেদিনীপুরেও এর ব্যতিক্রম হয়নি। এরইমধ্যে তমলুকে বিজেপি ছেড়ে শাসক দলে নাম লেখালেন আরও কয়েকজন নেতা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI