নিম্নমানের খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। শুধু তাই নয় মহিলা গ্ৰাহকদের ধাক্কাধাক্কি দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে মালদহের হরিশচন্দ্রপুর থানা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে। এমনটাই ঘটনা ঘটেছে হরিশচন্দ্রপুর থানা এলাকার বারুদুয়ারী গ্ৰামে।
অভিযোগ পোকা দেওয়া চাল এবং আটাও নিম্নমানের। খেলে কিচকিচ করে। এদিন লাইনে দাঁড়াতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। রেশন নিতে আসা মানুষদের অভিযোগ ৪০ জনের বেশি রেশন দেওয়া হবে না। এই ফতোয়া জারি করেন রেশন ডিলার গোপাল আগারওয়াল। এমনিতেই মাসে একদিন দুদিনের বেশি দোকান খোলেন না রেশন ডিলার। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রেশন নিতে আসা গ্ৰাহকেরা।
পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সব অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার গোপাল আগরওয়াল। রেশন ডিলারের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর ২ ব্লক বিডিও বিজয় গিরিকে অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ পেয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও বিজয় গিরি।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি