সম্প্রতি বাংলা, অসম ও পঞ্জাবে বিএসএফের BSF ক্ষমতা বাড়ানোর নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যা নিয়ে ইতিমধ্যেই উঠেছে সমালোচনার ঝড়। বিরোধিতায় সরব হয়েছে বিরোধী দলগুলিও। এবার এর বিরুদ্ধে সোচ্চার হলেন অপর্ণা সেন। সোমবার প্রেস ক্লাবে এ বিষয়ে কথা বলতে গিয়ে অসন্তোষ উগরে দেন অভিনেত্রী-পরিচালক। প্রতিবাদে মুখর হন। প্লেস ক্লাবে উপস্থিত থাকা অন্যান্য বিদ্বজনও ।
অপর্ণা সেনের অভিযোগ, “মিলিটারিদের যতটা ক্ষমতা দেওয়ার কথা, তার থেকে বেশি দেওয়া হচ্ছে।” ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই তিনি শিউরে ওঠেন বলে জানান। এমনিতেই তাঁদের অবস্থা খারাপ, তার উপরে বিএসএফের ক্ষমতা বাড়লে তা আরও দুর্বিষহ হবে বলে জানান অভিনেত্রী-পরিচালক। তিনি রাজ্য সরকারকে অনুরোধ করেন, সীমান্তে বাস করা মানুষগুলোর কথা যেন একটু ভাবা হয়। তাঁরা যেন নিজেদের মতো করে ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ করতে পারেন।

প্রসঙ্গত, গত অক্টোবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নয়া নির্দেশিকায় বাংলা, অসম ও পঞ্জাবে বিএসএফের ক্ষমতা বাড়ানো হয়। যে বিএসএফের অফিসাররা এতদিন গ্রেপ্তার, বাজেয়াপ্ত এবং তল্লাশি করতে পারত। তবে সেটা ছিল আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটার ভিতর পর্যন্ত। এবার তাঁদের অবস্থান থেকে ৫০ কিমি ভিতরে ঢুকে তাঁরা এই কাজ করতে পারবেন। এমনটাই জানানো হয় নির্দেশিকায়।
স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরে বেড়েছে শোরগোল। ইতিমধ্যেই কেন্দ্রের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল। কংগ্রেসশাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিও স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকার তীব্র নিন্দা করেছেন। তাঁর কথায়, “কেন্দ্র সরাসরি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করেছে।” একই সঙ্গে অমিত শাহকে এই নির্দেশিকা প্রত্যাহারের আরজি জানিয়েছেন তিনি।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI