নরসিংদী সদর উপজেলার মানিক রোড এলাকার গাছে গাছে স্বামী-স্ত্রীর ছবিসহ একটি ফেস্টুন ঝুলছে যেখানে লেখা আছে, ‘ও সুমিরে তোমায় ছাড়া ভালো লাগে না। তুমি যে আমারই, শুধু যে আমারই চিরদিন কাছে থাক না। ইতি তোমার স্বামী মজিবর রহমান।’
প্রিয় স্ত্রীকে ফিরে পেতে এমনি এক ঘটনা ঘটিয়েছেন মজিবর রহমান নামে এক স্বামী। পেশায় ইজিবাইক চালক। একমাত্র বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করেন নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায়। বাবা জয়নাল গাজী মারা গেছেন প্রায় ২০ বছর আগে। ইজিবাইক চালিয়ে সংসার চালান তিনি।
জানা গেছে, কয়েক বছর আগে রায়পুরা উপজেলার কামারটক এলাকার নজরুল ইসলামের বড় মেয়ে সুমি বেগমের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। পরে তাদের বিয়ে হয়। মজিবর তার নিজ বাড়িতেই স্ত্রী ও একমাত্র বৃদ্ধা মাকে নিয়ে থাকেন।
এদিকে প্রায় দেড় মাস আগে ইজিবাইক চালিয়ে বাড়ি ফিরে মজিবর দেখেন তার স্ত্রী বাড়িতে নেই। পরদিন শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে আনতে চাইলে বাধা দেন শাশুড়ি লিলি বেগম। এ সময় মজিবর জানতে পারেন পরিবারের বড় হওয়ায় সুমিকে শিবপুর উপজেলার বিসিক আমতলার একটি গার্মেন্টে চাকরি দিয়েছেন তার মা।
পরে স্ত্রী না আসায় মজিবর একপ্রকার পাগলপ্রায় হয়ে পড়েছেন। তিনি স্ত্রীকে ফিরে পেতে বিভিন্ন স্থানে বেশ কিছু বিলবোর্ড টাঙিয়েছেন।
মজিবর রহমান বলেন, প্রেম করে বিয়ে করি। প্রায় ৩ বছর ধরে সংসার করছি। প্রথমে জানতাম সুমির বাবা-মা কেউ নেই। বিয়ের ৬ মাস পরে জানতে পারি, তার বাবা-মা আছে।
তিনি আরও বলেন,আমার বউকে সহজ-সরল পেয়ে শ্যালিকা আর শাশুড়ি ফুসলিয়ে গার্মেন্টসে কাজে দেয়। সুমিকে ফিরে পেতে ২৫টি বিলবোর্ড টাঙিয়েছি।
থানায় কোনো অভিযোগের বিষয়ে জানতে চাইলে মজিবর জানান, সুমি তার বাবার বাড়ি আছে বলে অভিযোগ করার প্রয়োজন মনে হয়নি।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI