প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন বাইপাসের সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০১১ সালে বর্ধমান দক্ষিণ আসনে তৃণমূলের প্রার্থী বদল করতে হয়েছিল। সে বারে সাহিত্যিক মহাশ্বেতা দেবীর সুপারিশে তৃণমূল প্রার্থী করে শিক্ষাবিদ রবিরঞ্জন চট্টোপাধ্যায়কে। বিধানসভা ভোটে জয় পেয়েছিলেন তিনি। তার পর মমতার মন্ত্রিসভায় স্থান হয় তাঁর। পরের বার, অর্থাৎ ২০১৬ সালে ফের একই আসন থেকে ভোটে লড়েন তিনি এবং জয়ী হন। তবে সে বারে আর মন্ত্রিপদ পাননি তিনি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়ে রবিবরঞ্জন জানান, বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছেন তিনি। তাই এ বারে আর ভোটে দাঁড়াতে চান না। সেই মতো তাঁকে প্রার্থীও করেনি তৃণমূল। খবর পাওয়া গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই একাধিক বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁকে ভর্তি করানো হয়েছিল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার প্রয়াত হন তিনি। মন্ত্রিসভার সদস্য। সামলেছেন কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের দায়িত্ব।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI